Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অসমের রাস্তায় বসবে জুবিনের ফাইবার মূর্তি! বরাত পেল কুমোরটুলি

অসমের রাস্তাঘাটে ও পার্কে বসানো হবে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ফাইবারের একাধিক মূর্তি। যা তৈরি হচ্ছে কলকাতার কুমোরটুলিতে। 

অসমের রাস্তায় বসবে জুবিনের ফাইবার মূর্তি! বরাত পেল কুমোরটুলি

জুবিনের মূর্তি তৈরিতে ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা (ছবিটি সংগৃহীত)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 December 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: কুমোরটুলির খ্যাতি বিশ্বজোড়া। আমেরিকা থেকে ব্রিটেন, মস্কো থেকে অস্ট্রেলিয়া, কোথায় যায় না এখানকার শিল্পীদের গড়া মূর্তি। বিদেশের সমস্ত পুজো তো এদের কাজেই ভর করে। খ্যাতি যে বিরাট, এবার তা ফের প্রমাণ হল। অসমে বসবে সদ্য প্রয়াত শিল্পী জুবিন গর্গের মূর্তি। বায়না পেলেন কুমোরটুলির শিল্পীরা।

মূলত ফাইবারের মূর্তি বসানো হবে। কাজের বহর দেখে শিল্পীরা জানাচ্ছেন, এই মরশুমে এমন অর্ডার অভূতপূর্ভ।

ইতিমধ্যেই একাধিক মূর্তি বিমানে করে পৌঁছে গিয়েছে অসমে। আরও বেশ কয়েকটির কাজ চলছে দ্রুত গতিতে। শিল্পীদের অনেকে জানিয়েছেন, মোট ৭০টিরও বেশি ফাইবার মূর্তির অর্ডার এসেছে তাঁদের কাছে। এর মধ্যে প্রায় ১০টি খুব শিগগির অসমে পাঠানো হবে। ফাইবারের এই মূর্তিগুলি বসানো হবে রাজ্যের বিভিন্ন রাস্তা, পার্ক-সহ জনবহুল জায়গায়। ঠিক কোন কোন স্থানে মূর্তি স্থাপন করা হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি।

মৃৎশিল্পী রাজা পাল এখন ব্যস্ত সাড়ে চার ফুট উঁচু হাসিমুখের জুবিনের একটি ফাইবার মূর্তিতে শেষ মুহূর্তের টাচ-আপে। পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ করে পাঠিয়ে দেবেন অসমে। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন,‘এই মূর্তি-সহ আরও সাতটি জুবিনের মূর্তির বরাত পেয়েছি। সময়মতো শেষ করতে হবে, তাই খুব চাপের মধ্যে কাজ চলছে প্রায় সারাদিন। কাজ শেষ হলেই পাঠিয়ে দেব।’

শিল্পী সমর পাল এবং কমল পালও জানালেন, অসমের মানুষের আবেগ কাজের চাপে স্পষ্ট। তাঁদের কথায়, ‘ওই শিল্পীর প্রতি অসমের মানুষের টান কতখানি, তা বোঝা যাচ্ছে অর্ডারের সংখ্যা দেখেই।’

কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠনের বাবু পাল বলেন, ‘অসমবাসীর কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। তাঁরা বিশ্বাস করেন, আমাদের হাতের ছোঁয়ায় মূর্তি বেশি প্রাণবন্ত হবে। তাই এই দায়িত্ব কুমোরটুলিকে দেওয়া হয়েছে, এটাই আমাদের কাছে সবচেয়ে সম্মানের।’

এই সময়টা সাধারণত কুমোরটুলির সবচেয়ে খালি থাকে। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো শেষ, সরস্বতী পুজোরও দেরি আছে, ফলে শিল্পীদের হাতে কাজ তুলনামূলকভাবে কম থাকে। এমন সময়েই আসে ফাইবার মূর্তি তৈরির অর্ডার। তবে সে সংখ্যাও খুব বেশি হয় না, ফলে অনেক কারিগর অন্য কাজে চলে যান। যাঁরা ফাইবার নিয়ে কাজ করেন তাঁরা সাধারণত আবক্ষ বা পূর্ণাবয়ব মূর্তি তৈরির বরাত পান। এবার সেই তালিকায় যুক্ত হলেন জুবিন গর্গ।

কাজ করতে করতে শিল্পীরা বার বার মনে করছেন কুমোরটুলির কিংবদন্তি গোপেশ্বর পালের কথা। তাঁর পুরনো স্টুডিওতে এখনও পড়ে আছে কয়েকটি ধুলোমাখা কিন্তু অবিশ্বাস্য জীবন্ত মূর্তি, যেন চলমান মানুষ, রওনা দিতে তৈরি গোরুর গাড়ি, হাঁটা শুরু করতে উদ্যত ফেরিওয়ালা! এই প্রাণসঞ্চারের ঐতিহ্যই আজও কুমোরটুলিকে বিশেষ করে তোলে।

তাই হয়তো অসমের মানুষও ভরসা রাখলেন আমাদের কুমোরটুলির ওপরই।


```