Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খালেদা: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, শ্রদ্ধা নিবেদনের আয়োজন কলকাতায় উপ হাই কমিশনে

উপ হাই কমিশন অফিসে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোকবার্তা স্বাক্ষরের ব্যবস্থা থাকবে।

খালেদা: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, শ্রদ্ধা নিবেদনের আয়োজন কলকাতায় উপ হাই কমিশনে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 December 2025 21:10

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন অফিস।‌ উপ হাই কমিশন অফিসে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোকবার্তা স্বাক্ষরের ব্যবস্থা থাকবে।

কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের ঠিকানা:‌ বাংলাদেশ উপ-হাইকমিশন,
৯, সার্কাস অ্যাভিনিউ
কলকাতা–৭০০০১৭।‌

উপ-হাইকমিশন অফিসে এই ই-মেইলে
[mission.kolkata@mofa.gov.bd](mailto:mission.kolkata@mofa.gov.bd)‌ শ্রদ্ধা জ্ঞাপন এবং শোকবার্তা পাঠানো যাবে।

এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতে বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়ানে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই গভীর শোকের মুহূর্তে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই এই শোক কাটিয়ে ওঠার শক্তি লাভ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিন বুধবার সাধারণ ছুটিও ঘোষণা করেন হাসিনা।‌


```