Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের কলকাতায় পথ দুর্ঘটনা

গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো। দুর্ঘটনার কবলে পড়ে আরও ৩ টি অটো।

বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের কলকাতায় পথ দুর্ঘটনা

গড়িয়া ঢালাই ব্রিজ

শেষ আপডেট: 21 January 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: গতকাল রাতে বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী মহিলার। আজ সকালে স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা দেবশ্রী মণ্ডল। তখনই পেছন থেকে বাইক এসে ধাক্কা মারে। সেই অভিঘাতে ছিটকে পড়ায় বেপরোয়া সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই  আবারও শহরে দুর্ঘটনার খবর সামনে এল। 

গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো। দুর্ঘটনার কবলে পড়ে আরও ৩ টি অটো। অটো চালক-সহ আহত মোট ৬ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় ঘাতক ম্যাটাডোরের চালক পলাতক। 

  • এর আগে গত বছরের ১২ নভেম্বর, সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হয় ক্লাস ফোরের পড়ুয়া ১১ বছরের স্কুলছাত্রের।     
  • ২০২৪-এর ২ অক্টোবর, বাঁশদ্রোণীতে পুরসভার পে লোডারে পিষ্ট হয়ে প্রাণ যায় নবম শ্রেণির পড়ুয়া, ১৫ বছরের সৌম্য শীলের।                 
  • ২০২৩-এর ৪ অগাস্ট, বেহালা চৌরাস্তায় বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময়, লরির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, ৭ বছরের সৌরনীল সরকারের।

গত ২৪ ঘণ্টায় শহরে আরও একাধিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। রাত ১০টা নাগাদ ইএম বাইপাসের কাছে একটি ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন নেতাজিনগরের বাসিন্দা এক মহিলা ও এক প্রৌঢ়। দু'জনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পথ দুর্ঘটনায় রাশ টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। বেপরোয়া বাসের দৌরাত্ম্য বন্ধ করতে অ্যাপও আনা হয়েছে পরিবহন দফতরের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পথ দুর্ঘটনার ব্যাপারে বারবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু তাতেও কোনওভাবেই বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্যে রাশ টানা যাচ্ছে না। 


```