Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কালীঘাটে অমিত শাহ, উঠল ‘জয় বাংলা’ স্লোগান, কেন্দ্রীয় মন্ত্রীর উধাও পোস্টার নিয়ে থানায় নেতৃত্ব

কালীঘাট সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে বিতর্ক। অভিযোগ, তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। তাঁর উধাও পোস্টার নিয়েও ক্ষুব্ধ বঙ্গ বিজেপি নেতৃত্ব।

 

কালীঘাটে অমিত শাহ, উঠল ‘জয় বাংলা’ স্লোগান, কেন্দ্রীয় মন্ত্রীর উধাও পোস্টার নিয়ে থানায় নেতৃত্ব

অমিত শাহ- মমতা বন্দ্যোপাধ্যায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 September 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আবহে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার কলকাতায় এসে পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র দুর্গা মণ্ডপ উদ্বোধন সেরে পৌঁছন কালীঘাট মন্দিরে। সেখানে পুজো সেরে বেরনোর সময় আচমকাই শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান। অভিযোগ, কয়েকজন যুবক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এই স্লোগান দেন। যদিও কিছু বুঝে ওঠার আগেই তাঁরা ভিড়ের মধ্যে মিশে যান। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে।

বিজেপির দাবি, অমিত শাহকে ঘিরে পরিকল্পিতভাবে এই স্লোগান দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, কালীঘাট চত্বর থেকে শাহের স্বাগত পোস্টার ও ব্যানার সরিয়ে তার জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছে এদিন। বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য অভিযোগের সুরে বলেন, 'অমিত শাহের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। ভোরবেলা এসে দেখি জয় বাংলা পোস্টারও লাগানো।'

বিজেপি নেতা তুষার কান্তি ঘোষের দাবি, 'রাত দেড়টা পর্যন্ত আমাদের কর্মীরা ব্যানার লাগিয়েছিলেন। ভোরে দেখি একটাও নেই। সব সরিয়ে দেওয়া হয়েছে। এর বদলে মমতার ছবি দেওয়া ব্যানার টাঙানো হয়েছে। এটা তৃণমূলের নোংরা রাজনীতি।'

অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের কথায়, 'ওদেরই লোক এসব করেছে। আমাদের লোক করবে এমনটা হতেই পারে না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই। অমিত শাহ আমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে স্বাগত জানানো আমাদের দায়িত্ব।' তাঁর সংযোজন, 'বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আর সব থেকে বড় কথা, অমিত শাহও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে গেলেন।'

ফিরহাদ হাকিমকে এনিয়ে প্রশ্ন করা হলে, জানান, বিজেপির কোনও সংগঠনই নেই রাজ্যে।

উল্লেখ্য, এর আগে বহুবারই রাজনৈতিক নেতাদের সামনে স্লোগান তরজা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠার ঘটনাও নতুন নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেও বহু জায়গায় এমন বলা হয়েছে। বৃহস্পতিবার শাহ কালীঘাট মন্দিরে আসতেই ফের সেই রাজনৈতিক তরজার সাক্ষী থাকল শহর।

কালীঘাট থানায় এই ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। পুজোয় এই রাজনৈতিক তরজা আরও বাড়বে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের।


```