Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিদেশ পালানো অপরাধীদের বিরুদ্ধে এবার তদন্ত করবে কেন্দ্র, 'হুঁশিয়ারি' অমিত শাহের

রবিবার সকালেই রাজারহাটে সিএফএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই দেশের আইনি ব্যবস্থা নিয়ে একাধিক উদ্যোগের কথা জানালেন শাহ। 

বিদেশ পালানো অপরাধীদের বিরুদ্ধে এবার তদন্ত করবে কেন্দ্র, 'হুঁশিয়ারি' অমিত শাহের

অমিত শাহ

শেষ আপডেট: 1 June 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। এদিন সকালেই রাজারহাটে সিএফএসএল-এর (Central Forensic Science Laboratory) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই দেশের আইনি ব্যবস্থা নিয়ে একাধিক উদ্যোগের কথা জানালেন শাহ। আগামী দিনে বিচার প্রক্রিয়া মজবুত করতে কী কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র, তাও ভাগ করে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন রাজারহাটে  সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধন করেন অমিত শাহ (Amit Shah)। বলেন, চার-পাঁচটি রাজ্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি হয়েছে। প্রতিটি ক্লাস্টারে একটি করে অত্যাধুনিক ল্যাবরেটরি থাকবে। কোনওভাবেই অপরাধীরা ছাড় পাবে না। পাশাপাশি প্রমাণের ভিত্তিতে অপরাধীদের দ্রুত সাজা নিশ্চিত করতে চায় কেন্দ্র, সেকথাও জানান তিনি।

শাহ জানান, 'আইনি ব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিদেশ পালানো অপরাধীদের বিরুদ্ধেও তদন্ত করা সহজ হয়েছে। তাঁদের শাস্তি নিশ্চিত করে দেশে ফেরানোর চেষ্টা চলছে।' '১৬০ বছর পুরনো ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে নতুন আইন আনা হয়েছে। এই আইনি ব্যবস্থায় সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি।', বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন আইনি ব্যবস্থা নিয়ে যা জানালেন অমিত শাহ..

প্রতিটি জেলায় ফরেন্সিক মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হবে। তারজন্য রাজ্যগুলিকে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। সাতটি ফরেন্সিক কলেজ আছে। আরও আটটি কলেজ তৈরি করা হবে।

নতুন আইনে সাত বছর বা তার বেশি সময়ের শাস্তির ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ফরেন্সিক ভিজিট।

ডিএনএ পরীক্ষার (DNA Test) মাধ্যমে বহু বছরের পুরনো মামলাগুলিরও বিচার হচ্ছে। ফরেন্সিক অডিটের মাধ্যমে আর্থিক প্রতারণা সামনে আসছে।

রবিবার যে সিএফএসএল-এর উদ্বোধন করা হয়েছে সেখানে বায়োলজি, ডিএনএ, কেমিস্ট্রি, সিরোলজি, নারকোটিক্স, সাইকোলজি-সহ একাধিক জরুরি বিভাগ রয়েছে। সিএফএসএল-এর উন্নয়ন নিয়ে আরও পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী দু'বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে।

শনিবার রাত ১০টা নাগাদ অমিত শাহের বিমান নামে কলকাতা বিমানবন্দরে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অগ্নিমিত্রা পল-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সকলেই তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিতি ছিলেন।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা রয়েছে তাঁর।  বিজেপি সূত্রে খবর, যেহেতু ১০ মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন, সেই আবহে ইন্ডোর থেকে সাংগঠনিক রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন শাহ।

অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। যার বিষয়বস্তু মূলত ভারতীয় ন্যায় সংহিতা (BNS)।


```