Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

তৃতীয়ার রাতে শহরে এলেন অমিত শাহ, রয়েছে একাধিক পুজো মণ্ডপে উদ্বোধনের পরিকল্পনা

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহাও। 

তৃতীয়ার রাতে শহরে এলেন অমিত শাহ, রয়েছে একাধিক পুজো মণ্ডপে উদ্বোধনের পরিকল্পনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 September 2025 08:01

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়ার রাতেই কলকাতায় (Kolkata) এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। দুর্গাপুজোর আবহে সেজে উঠেছে তিলোত্তমা। সেই উৎসবে (DURGAPUJA 2025) যোগ দিতে বৃহস্পতিবার রাতেই কলকাতা এসে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহাও। তাঁদের সঙ্গে দেখা করে সেখান থেকে অমিত শাহ নিউটাউনের একটি হোটেলে চলে যান এবং সেখানেই তিনি থাকবেন।

শুক্রবার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে অমিত শাহের। সকালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ উদ্বোধন রয়েছে। এই পুজো মণ্ডপের আয়োজন করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবারের থিমে তুলে ধরা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পরে তিনি দক্ষিণ কলকাতার কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC) বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনও করবেন গৃহমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলেই নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাবে পুজো উদ্বোধন করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


```