Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

২৬ সেপ্টেম্বর রাজ্যে পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ, আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দু

সূচি অনুযায়ী, শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন দুপুরের মধ্যে কলকাতায় নামবেন তিনি। এরপর শহরের দু’টি নামী পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। 

২৬ সেপ্টেম্বর রাজ্যে পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ, আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দু

অমিত শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: ২৬ সেপ্টেম্বর রাজ্যে পুজো উদ্বোধনে (DURGAPUJA 2025) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আমন্ত্রণ করে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সূচি অনুযায়ী, শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন দুপুরের মধ্যে কলকাতায় নামবেন তিনি। এরপর শহরের দু’টি নামী পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একদিকে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square), অন্যদিকে ইজেডসিসি-র দুর্গাপুজো (Durga Puja)।

রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে দীর্ঘদিন ধরেই পরিচিত করা হয় বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে। এই পুজোর প্রধান উদ্যোক্তা তিনিই। থিমের অভিনবত্বের জন্য প্রতি বছর চর্চায় থাকে এই মণ্ডপ। কখনও রামমন্দির, কখনও লালকেল্লা— একের পর এক চমক দিয়েছেন সজল। এবারে ৯০ বছরে পা দিয়ে পুজোর থিম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। আর সেই থিমের উদ্বোধন করবেন অমিত শাহ।

শুধু তাই নয়, বিজেপি সূত্রে খবর, ওই দিন ইজেডসিসি-র পুজোতেও উদ্বোধনী মঞ্চে দেখা যাবে শাহকে। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামের এক সংগঠন এই পুজোর আয়োজন করেছে। সরাসরি বিজেপির নাম না থাকলেও, দলীয় নেতাদের সক্রিয় ভূমিকা রয়েছে গোটা প্রস্তুতিতে। খুঁটি পুজোর দিনও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছিলেন সেখানেই।

উল্লেখ্য, ইজেডসিসি-র এই পুজোর শুরু হয়েছিল মুকুল রায়ের হাত ধরে। তখন তিনি বিজেপিতে ছিলেন এবং তাঁরই উদ্যোগে আয়োজনের সূচনা। দলের রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তবে দু’বছরের বেশি টেকেনি সেই উদ্যোগ। চলতি বছর আবার নতুন করে আয়োজন শুরু করেছে বিজেপি।

যদিও শাহের সূচি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। পরিবর্তন হলে আরও একটি পুজো উদ্বোধনে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


```