Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকে বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, কড়া নজরদারি চালাবে পুলিশ

আজ থেকে বন্ধ থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল। কোনও বহিরাগত যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালাবে পুলিশ। হাইকোর্টের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে।

আজ থেকে বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, কড়া নজরদারি চালাবে পুলিশ

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 26 September 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ছুটির মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত  কলকাতা হাইকোর্টেক। আজ, বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশে এমনই পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। ছুটির সময়ে যাতে কোনও বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

পুজোর ছুটি চলাকালীন যাতে সমস্ত হস্টেলের তালা বন্ধ থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যাদবপুর থানাকে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যাদবপুর থানার পুলিশ পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখবে। প্রয়োজনে পুলিশি সাহায্য নিয়ে নিরাপত্তা জোরদার করা হবে।

পুজোর ছুটি শেষ হলে ফের খুলে দেওয়া হবে সমস্ত হস্টেল। তখন রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়, দু’পক্ষের আধিকারিকরা বসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যার খতিয়ান নেবেন। সেই বৈঠকেই সিসিটিভি বসানো-সহ অন্যান্য পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

আগামী শুনানিতে এই পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।


```