Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

হঠাৎ অসুস্থ অগ্নিমিত্রা পাল, ভর্তি কলকাতার হাসপাতালে! কী হয়েছে বিজেপি নেত্রীর

বুধবার মাঝরাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্য বিজেপির নেত্রীকে।

হঠাৎ অসুস্থ অগ্নিমিত্রা পাল, ভর্তি কলকাতার হাসপাতালে! কী হয়েছে বিজেপি নেত্রীর

অগ্নিমিত্রা পাল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 August 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: আচমকা অসুস্থ। হাসপাতালে ভর্তি হতে হল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। সূত্র মারফৎ খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

বুধবার মাঝরাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্য বিজেপির নেত্রীকে (BJP Leader)। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন অগ্নিমিত্রা পাল।

বিজেপি নেত্রী আসানসোলে ছিলেন। সেখানে বেশকিছু কর্মসূচি ছিল তাঁর। কিন্তু জানা গেছে, আচমকা শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় অগ্নিমিত্রার। অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তাই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাধীন থাকার কারণে অগ্নিমিত্রার সব কর্মসূচি বাতিল করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি করেছেন অগ্নিমিত্রা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ থেকে শুরু করে মুর্শিদাবাদের ঘটনা, বিধানসভায় ধর্না থেকে মিছিল, সবেতেই তাঁকে দেখা গেছে।

আরজি করের নির্যাতিতার বাবা-মার ডাকা নবান্ন অভিযানেও তিনি ছিলেন। সেই সময়ে তাঁকে দেখে মোটেও অসুস্থ মনে হয়নি কারও। তাই আচমকা তাঁর কী হল, সেটাই জানতে চান সকলে। 


```