Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি, নবান্ন অভিযানে নেমে পুলিশি বাধার মুখে সংগঠন, রাস্তায় বসে বিক্ষোভ

মিছিল যখন কলকাতা পুরসভার অফিসের সামনে পৌঁছয়, তখনই পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর আর এগোতে না পেরে রাস্তাতেই বসে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা।

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি, নবান্ন অভিযানে নেমে পুলিশি বাধার মুখে সংগঠন, রাস্তায় বসে বিক্ষোভ

অবস্থান বিক্ষোভ - ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 October 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: বেতন বৃদ্ধির (Salary Hike) ফাইল অবিলম্বে কার্যকর করতে হবে - এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেয় ‘সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ’। সেই উদ্দেশ্যে শিয়ালদহ (Sealdah) থেকে মিছিল শুরু করলেও, মাঝপথেই পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ সংগঠনের।

দুপুরের পর থেকেই মঞ্চের কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে শিয়ালদহ থেকে নবান্নমুখী (Nabanna) মিছিল শুরু করেন। তাঁদের প্রধান দাবি, সমগ্র শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধির ফাইল দ্রুত কার্যকর করা। পাশাপাশি সংগঠন আরও কয়েকটি দাবি তুলে ধরে, সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেসরকারিকরণের হাত থেকে রক্ষা করা, নিয়োগের সঙ্গে সঙ্গেই ইপিএফ চালু করা এবং সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগ করা।

মিছিল যখন কলকাতা পুরসভার অফিসের (KMC Office) সামনে পৌঁছয়, তখনই পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর আর এগোতে না পেরে রাস্তাতেই বসে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। পুলিশি বাধা সত্ত্বেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

কদিন আগে এসএসসি-র চাকরিপ্রার্থীদের মিছিলে উত্তাল হয়েছিল শহর। করুণাময়ী থেকে এসএসসি ভবন (SSC Bhawan) পর্যন্ত মিছিল করে এক লক্ষ শূন্যপদে নিয়োগের দাবি তুলেছিলেন তাঁরা।

আসলে ২০১৬-র বাতিল হওয়া প্যানেলের চাকরিপ্রার্থীরাও আবার পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলে তাঁরা ফ্রেশারদের তুলনায় ১০ নম্বর বেশি পাচ্ছেন। ফ্রেশার চাকরিপ্রার্থীদের অভিযোগ, এই নিয়ম তাঁদের সুযোগ কমিয়ে দিচ্ছে। অন্যদিকে, যাঁরা কয়েক বছর শিক্ষকতা করার পর ফের পরীক্ষায় বসছেন, তাঁদের দাবি, বছরের পর বছর চাকরি করার পরে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা করে র‍্যাঙ্ক করা কার্যত অসম্ভব।

তাঁদের দাবি, শূন্যপদের সংখ্যা বাড়িয়ে অন্তত এক লক্ষ করা হোক। আর ইন-সার্ভিস প্রার্থীদের যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে, তার কোনও সরকারি গেজেটে উল্লেখ নেই। এই অতিরিক্ত সুবিধা বন্ধ করতে হবে।

দিন কয়েক আগে টেট উত্তীর্ণদের একাংশও ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামেন। হঠাৎ বিধানসভা অভিমুখে মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। ধর্মতলা মেট্রো থেকে বেরিয়ে বিধানসভা ভবনের দিকে ছুটে যান বিক্ষোভকারীরা। পুলিশ তাড়া করলে ধস্তাধস্তি শুরু হয়। কোথাও বচসা, কোথাও কেউ আবার কান্নায় ভেঙে পড়েন।


```