Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কলকাতা মেট্রোর হাসপাতালে চালু হল বিশেষ চিকিৎসা পরিষেবা, কম খরচে অত্যাধুনিক সুবিধা পাবেন রোগীরা

পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে উদ্বোধন হল নতুন ডিজাইনের মেট্রো স্মার্ট কার্ড। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে ব্র্যান্ডিং করা এই স্মার্ট কার্ডের তিন লক্ষ ইউনিট শীঘ্রই বাজারে আসবে। এর ফলে মেট্রো রেলের অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হবে।

কলকাতা মেট্রোর হাসপাতালে চালু হল বিশেষ চিকিৎসা পরিষেবা, কম খরচে অত্যাধুনিক সুবিধা পাবেন রোগীরা

কলকাতা মেট্রোর হাসপাতালে চালু হল বিশেষ চিকিৎসা পরিষেবা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 22:23

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শুরু হল চিকিৎসা পরিষেবার (Kolkata Metro Services) এক নতুন অধ্যায়। মেট্রো রেল এবং নেফ্রো কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে দেশের প্রথম কেন্দ্রীয় সরকার ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার অংশীদারিত্ব (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি) চালু হল। 

২০২৫ সালের ১৪ অগস্ট মেট্রো রেলের তপন সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু হয়। এরফলে সাধারণ মানুষ এখন কম খরচে অত্যাধুনিক কিডনি চিকিৎসা পরিষেবা পেতে পারবেন।

এই ঐতিহাসিক অংশীদারিত্বে মেট্রো রেলের (Metro Rail) অবকাঠামো এবং নেফ্রো কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবার সমন্বয় ঘটেছে। খ্যাতনামা নেফ্রোলজিস্ট ড. প্রতীম সেনগুপ্তর নেতৃত্বে নেফ্রো কেয়ার সারা দেশে ৩৫০টি আধুনিক রেনাল কেয়ার ইউনিটের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি রোগীকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে। এই উদ্যোগ ভারতের স্বাস্থ্যখাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

অন্যদিকে, এদিন পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে উদ্বোধন হল নতুন ডিজাইনের মেট্রো স্মার্ট কার্ড। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে ব্র্যান্ডিং করা এই স্মার্ট কার্ডের তিন লক্ষ ইউনিট শীঘ্রই বাজারে আসবে। এর ফলে মেট্রো রেলের অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হবে।

স্বাধীনতা দিবসে ব্লু লাইন, গ্রীন লাইন–১ ও গ্রীন লাইন–২–এ স্বাভাবিকের তুলনায় কিছু কম ট্রেন চলবে, তবে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে। ব্লু লাইনে চলবে ১৮২টি ট্রেন, গ্রীন লাইন–১–এ ৯২টি, আর ধর্মতলা–হাওড়া শাখায় চলবে ১২৪টি মেট্রো। পার্পল ও অরেঞ্জ লাইন স্বাভাবিক সূচিতে চলবে।


```