Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিকাশভবন থেকে সিইও দফতর! এসএফআই-বিএলওদের দাবি-ক্ষোভে উত্তাল রাজপথ

মুহূর্তের মধ্যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে।

বিকাশভবন থেকে সিইও দফতর! এসএফআই-বিএলওদের দাবি-ক্ষোভে উত্তাল রাজপথ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 January 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রশাসনিক কেন্দ্র বিকাশভবন থেকে শুরু করে নির্বাচন কমিশনের CEO দফতর—বৃহস্পতিবার একদিনেই দু’টি আলাদা বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শহরের রাজপথ। একদিকে স্কুলে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষাকে ‘দুর্নীতিমুক্ত’ করার দাবিতে বামেদের ছাত্র সংগঠন SFI-এর বিকাশভবন অভিযান। অন্যদিকে, তিস্তায় ঝাঁপ দিয়ে এক BLO-র আত্মঘাতী হওয়ার ঘটনার প্রতিবাদে CEO দফতরের সামনে বিক্ষোভ দেখাল BLO ঐক্য মঞ্চ।

দুপুরের দিকে বিকাশভবন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন SFI কর্মী-সমর্থকেরা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তের মধ্যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে। অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক ছাত্র আহত হয়েছেন। যদিও পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

SFI নেতৃত্বের বক্তব্য, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট ভয়াবহ আকার নিয়েছে। ক্লাসরুমে শিক্ষক নেই, অথচ নিয়োগ দুর্নীতির অভিযোগে হাজার হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে। বিকাশভবনের সামনে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ উগড়ে ছাত্র নেতারা বলেন, “শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ চাই।” তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন করলেও পুলিশ অকারণে বাধা দিয়েছে।

অন্যদিকে, এদিন CEO দফতরের সামনেও ছিল তীব্র উত্তেজনা। BLO ঐক্য মঞ্চের ডাকে বিক্ষোভে শামিল হন বহু BLO। সেবকের মংপুতে তিস্তায় ঝাঁপ দিয়ে এক BLO আত্মঘাতী হওয়ার ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মৃতের পরিবারের অভিযোগ, নির্বাচন সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও প্রশাসনিক হেনস্থার কারণেই ওই BLO চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, BLO-দের উপর ‘অমানবিক চাপ’ বন্ধ করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তা না দিলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। 


```