Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল, প্রমাণের অভাবে আদিল হোসেনকে জামিন দিল হাইকোর্ট

সুশান্ত ঘোষকে খুনের ছক কষার অভিযোগে গ্রেফতার আদিল হোসেনকে প্রমাণের অভাবে হাইকোর্ট জামিন দিল। মামলার তদন্ত এখনও চলছে।

 

সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল, প্রমাণের অভাবে আদিল হোসেনকে জামিন দিল হাইকোর্ট

হাইকোর্ট (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 12 September 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার মামলায় জামিনে মুক্ত আদিল হোসেন। ১০ হাজার টাকার বন্ডে শুক্রবার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষ। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের তথ্য আনলেও, তা প্রমাণ করতে পারেনি।

১৫ নভেম্বর, ২০২৪ ভরসন্ধেয় অ্যাক্রোপলিস মলের কাছে নিজের বাড়ির সামনে আক্রান্ত হন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ।  একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। সে যাত্রায় প্রাণে বেঁচে যান সুশান্ত। এই ঘটনায় হামলাকারী অভিযুক্ত ট্যাক্সি চালক যুবরাজ আহমেদ এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে ঘটনার পর পরই গ্রেফতার করে কলকাতা পুলিশ।

এদিকে হামলার ছক কষে আদিল হোসেন গা ঢাকা দেয় দুবাইয়ে। চলতি বছর জানুয়ারিতে কলকাতায় ফিরতেই পুলিশের জালে ধরা পড়ে। ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। পুলিশ জানায়, এই মহম্মদ আদিল হোসেনকেই কনট্র্যাক্ট দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের জন্য।

কলকাতা পুলিশ জানায়, ২০২৪-এর জুলাইতে কলকাতায় বসে সুশান্ত ঘোষকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। আদিলও সেখানে ছিল। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। আবু ধাবি থেকে ফেরার পর গ্রেফতার করে।
 


```