Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'এটা কীভাবে করতে পারলেন?' ঋতুপর্ণাকে হেনস্থার অভিযোগ, গর্জে উঠলেন সুদীপ্তা

শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে জনতার ভিড়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তাঁকে প্রতিবাদে সামিলই হতে দেয়নি বিক্ষোভকারীরা।

'এটা কীভাবে করতে পারলেন?' ঋতুপর্ণাকে হেনস্থার অভিযোগ, গর্জে উঠলেন সুদীপ্তা

সুদীপ্তা চক্রবর্তী

শেষ আপডেট: 5 September 2024 08:56

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হতে বুধবার রাতে শ্যামবাজার গেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয়। এমনকী গাড়ির ভিতর বসে থাকাকালীনও তাঁর ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ! ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁরই সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, ''কী করে পারলে তোমরা?''

শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে জনতার ভিড়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তাঁকে প্রতিবাদে সামিলই হতে দেয়নি বিক্ষোভকারীরা। অভিনেত্রী-সেলিব্রিটি জনতার অরাজনৈতিক এই কর্মসূচিতে যোগ দিতে এসেছেন শুনেই মানুষের ক্ষোভ বেড়ে যায়। ঋতুপর্ণার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। তাঁর গাড়ির কাচেও মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার নিন্দা করে বড় পোস্ট করেছেন অন্য এক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 

অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ''আপনারা কী ভুলে গেছেন যে নারীদের রাত দখলের লড়াইয়েই সামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে আপনারা মিছিলে সামিল হয়েছিলেন সেটাও ভুলে গেছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।'' আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে শাঁক বাজিয়ে ট্রোল হতে হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেই প্রসঙ্গও তুলে ধরেন সুদীপ্তা। বলেন, ''তাঁর একটি ভুয়ো ভিডিও দেখে ঘৃণা উগরে দিলেন। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তাও মেনে নিয়ে এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি!'' 

অভিনেত্রীকে ঘিরে বিক্ষোভ কেন? উপস্থিত আমজনতার জানিয়েছিল, "উনি ভাল অভিনেত্রী। সে জন্য একসময় ওনার অভিনয় দেখেছি, তার প্রশংসাও করেছি। কিন্তু মানুষ হিসেবে এরা সুবিধেবাদী। তাই সাধারণের এই কর্মসূচিতে সুবিধেবাদীদের কোনও স্থান নেই।" অভিনেত্রীকে লক্ষ্য করে হাওয়াই চটিও দেখায় জনতা।


```