Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজারহাটে ভোরের দুঃস্বপ্ন! রেলিং ভেঙে খালে বাস, আহত বহু যাত্রী, এলাকায় চাঞ্চল্য

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও স্থানীয় থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান।

রাজারহাটে ভোরের দুঃস্বপ্ন! রেলিং ভেঙে খালে বাস, আহত বহু যাত্রী, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 November 2025 09:50

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালের ব্যস্ত সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজারহাটে (Accident in Rajarhat)। শুক্রবার সকালে অফিসগামী ও স্কুলগামী যাত্রীতে ভর্তি একটি বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদোহা মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় একাধিক বাসযাত্রী জখম হয়েছেন (injured many passengers)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটা নাগাদ যাত্রীবোঝাই ওই বাসটি বেহালা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তায় বাঁধা রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার-চেঁচামেচিতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও স্থানীয় থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় একে একে আহত যাত্রীদের খাল থেকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। আহতদের রাজারহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তা ভেজা থাকার পাশাপাশি অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই চালক ও খালাসি পলাতক বলেই জানা গিয়েছে।

এ ঘটনায় রাজারহাট এলাকায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। সকাল অফিস টাইমে ট্র্যাফিক জ্যামও তৈরি হয়। খাল থেকে বাসটি তুলতে ক্রেন ডাকা হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে। রেলিংয়ের অবস্থা অত্যন্ত জীর্ণ হয়ে পড়েছে, প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “হঠাৎ দেখি একটা জোর আওয়াজ। ঘুরে দেখি বাসটা খালে উলটে আছে। যাত্রীরা চিৎকার করছেন। আমরা কয়েকজন মিলে দড়ি ফেলে মানুষজনকে টেনে তুলেছি।”

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।
 


```