মঙ্গলবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার পর সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, অধিবেশন কক্ষের সমস্ত দরজা খুলে দিতে।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 June 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভায় (Bidhansabha) নজিরবিহীন ঘটনা। অধিবেশন চলাকালীন হঠাৎ করেই এসি-র গোলযোগ (AC Fault) দেখা যায়। ফলে অধিবেশন কক্ষের সমস্ত দরজা খুলে দিতে হয়।
মঙ্গলবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার পর সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) নির্দেশ দেন, অধিবেশন কক্ষের সমস্ত দরজা খুলে দিতে। তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বক্তব্য রাখছিলেন। আচমকা দরজা খুলে দিতে বলায় তিনিও অবাক হয়ে যান।
সঙ্গে সঙ্গে অধ্যক্ষকে প্রশ্ন করেন তিনি যে, পরপর দরজা কেন খোলা হচ্ছে। তখন বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টি খোলসা করে বলেন তাঁকে। জানান, যাতে সদস্যদের কোনও অসুবিধা না হয় সে কারণে দরজা খুলে দিতে বলা হয়েছে। মোট ১৫ টা দরজা খোলা হয়েছিল।
প্রসঙ্গত, অধিবেশনের দ্বিতীয় অর্ধে এই সমস্যা দেখা দিয়েছিল। যদিও কিছুক্ষণের মধ্যে সমস্যা ঠিকও হয়ে যায়। এসি বিভ্রাটের সময়ে ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট’ নিয়ে বক্তব্য রাখছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একবার নয়, অন্তত দু-বার এই সমস্যা হয়। মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিভ্রাট হয়েছে। মাঝে একবার এসি চলতে শুরু করায় দরজা বন্ধ হয়েছিল। পরে আবার একই সমস্যা হওয়ায় ফের দরজা খুলে দেওয়া হয়।