Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাল আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ থেকে আনা হল জেনারেল বেডে

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা জানতে নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে থাকা আত্মীয়-পরিজন ও রাজ্য বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, রয়েছেন ভাইপো ও ব্যক্তিগত সহায়ক।

ভাল আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ থেকে আনা হল জেনারেল বেডে

অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)

শেষ আপডেট: 23 June 2025 10:30

দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ উন্নতির দিকে তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা। সূত্রের খবর, দিল্লির এইমসে (AIIMS) চিকিৎসাধীন অভিজিৎবাবুকে শনিবার রাতে আইসিইউ থেকে সরিয়ে জেনারেল বেডে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

শুক্রবার কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। ভর্তি করা হয় এইমসের আইসিইউতে। গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ড। শুরু হয় চিকিৎসা। শরীরে জমে থাকা তরল বার করার চেষ্টা করেন চিকিৎসকরা। পরে জানানো হয়, শরীর থেকে ফ্লুইড বার করার পরই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা নেই। দীর্ঘ চিকিৎসাপদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতে পারে সাংসদকে।

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা জানতে নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে থাকা আত্মীয়-পরিজন ও রাজ্য বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, রয়েছেন ভাইপো ও ব্যক্তিগত সহায়ক। সহযোগিতার জন্য দিল্লিতে রয়েছেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

বিজেপি নেতৃত্বের একাংশ সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রী কিরেন রিজিজু নিয়মিত খবর নিচ্ছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকেও প্রতিদিন এইমসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, লোকসভার সচিবালয়ও হাসপাতালের সঙ্গে সরাসরি সংযোগে রয়েছে।

উল্লেখ্য, প্যানক্রিয়াসে সমস্যা নিয়ে গত সপ্তাহে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন বিচারপতি। তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় দ্রুত দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করার আলোচনা করে পরিবার ও দল। সেই মতো তাঁকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়। বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফোনে এইমসের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর।

প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, আগের থেকে অনেকটাই ভাল আছেন অভিজিৎবাবু। তাঁরা প্রত্যেকেই দিল্লিতে রয়েছেন। চিকিৎসকরা নিয়মিত আপডেট দিচ্ছেন।


```