Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্কটজনক, এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্কটজনক, এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে

অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)

শেষ আপডেট: 19 June 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ ছিলেন।

৬৩ বছরের অভিজিৎবাবু ভুগছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ‘গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’-এ। গত শনিবার হঠাৎই বারবার বমি ও তীব্র পেটব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, তাঁর অবস্থার উন্নতি সেভাবে হয়নি। বিপদ কেটেছে বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, তাই দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর কথা ভাবা হয়। পরিবারের সম্মতিতে ও দলের তরফে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

বিজেপি সূত্রে খবর, প্রাথমিকভাবে অভিজিৎবাবুকে কলকাতা থেকেই ‘এয়ারলিফট’ করে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। সেই ট্রান্সফারে তাঁর সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই মঙ্গলবার হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে দেখতে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। সূত্রের খবর, সাংসদ হাসপাতালে ভর্তি হওয়ার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিবালয় থেকে অভিজিৎবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জানানো হয়েছিল, প্রয়োজন হলে পিএমও পাশে থাকবে।

উল্লেখ্য, বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন এবং তমলুক আসন থেকে জয়ী হয়ে সাংসদ হন।

চিকিৎসকদের মতে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেটের তীব্র যন্ত্রণা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় এই ব্যথা পিঠ বা বুক পর্যন্ত পৌঁছয়। সঙ্গে হয় বমি। অন্যদিকে, গ্যাস্ট্রোইনটেস্টিনাল সংক্রমণ গুরুতর হলে অন্ত্র ও খাদ্যনালিতে জটিলতা তৈরি হয়, এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে।


```