Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আড়াই ঘণ্টার মধ্যেই অবস্থান প্রত্যাহার অভয়া মঞ্চের, নির্যাতিতার মাকে দেখতে যাবেন সদস্যরা

পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও অভয়া মঞ্চের সদস্যেরা হাজরা মোড়ে পৌঁছে বিক্ষোভে সামিল হন। পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মিছিল এগোনো হবে না, বরং হাজরা মোড়েই মঞ্চ বেঁধে প্রতিবাদ চলবে।

আড়াই ঘণ্টার মধ্যেই অবস্থান প্রত্যাহার অভয়া মঞ্চের, নির্যাতিতার মাকে দেখতে যাবেন সদস্যরা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 August 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছরে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতাজুড়ে। যদিও সেই অভিযান সফল হয়নি তবে একই দিনে শহরে কালীঘাট চলো (Kalighat Chalo) অভিযান ডেকেছিল অভয়া মঞ্চ (Abhaya Mancha)। যদিও অবস্থানে বসার আড়াই ঘণ্টার মধ্যেই তারা তা প্রত্যাহার করে।

শনিবার বিকেল চারটেয় কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল চিকিৎসকদের সংগঠন অভয়া মঞ্চ। সেই লক্ষ্যে হাজরা মোড়ে জমায়েত শুরু হয়। তবে পুলিশের তরফে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই কর্মসূচির অনুমতি নেই এবং কালীঘাট অভিযান সম্ভব নয়। লালবাজারও সে অনুযায়ী প্রস্তুতি নেয়।

পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও অভয়া মঞ্চের সদস্যেরা হাজরা মোড়ে পৌঁছে বিক্ষোভে সামিল হন। পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মিছিল এগোনো হবে না, বরং হাজরা মোড়েই মঞ্চ বেঁধে প্রতিবাদ চলবে। বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ায় আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে এক দিকের রাস্তা খুলে দেওয়া হয়। শেষ পর্যন্ত আড়াই ঘণ্টার মধ্যেই হাজরা মোড় থেকে অবস্থান বিক্ষোভ উঠিয়ে নেয় অভয়া মঞ্চ।

এদিকে নবান্ন অভিযানে গিয়ে জখম হন আরজি কর হাসপাতালের নির্যাতিতার মা। অভয়া মঞ্চের দাবি, এই ঘটনায় তো পুলিশের দায় রয়েছেই, পাশাপাশি দায় রয়েছে যাঁরা নির্যাতিতার মা-বাবাকে মিছিলে নিয়ে গেছিলেন। অর্থাৎ পরোক্ষে তারা নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কারণ নির্যাতিতার মা-বাবাকে সমর্থন করেন তিনি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, নির্যাতিতার মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবে সংগঠনের প্রতিনিধিরা।


```