Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা, বাধা দেওয়ায় সঙ্গীকে মার, শিয়ালদহে গ্রেফতার ৩ যুবক

তরুণীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার সময়ও অভিযুক্তেরা হুমকি দিয়ে বলেন, ‘দেখে নেব’। শুধু তাই নয়, তরুণীর অভিযোগ, রেলপুলিশ, অর্থাৎ জিআরপি আধিকারিকরাও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। 

চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা, বাধা দেওয়ায় সঙ্গীকে মার, শিয়ালদহে গ্রেফতার ৩ যুবক

শিয়ালদহ স্টেশন

শেষ আপডেট: 21 October 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করেন তিন যুবক। আর তাতে বাধা দিতে গিয়ে মার খেলেন তরুণীর সঙ্গী। রোববার রাতে শিয়ালদহ স্টেশন থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রেলপুলিশ।

তরুণীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার সময়ও অভিযুক্তেরা হুমকি দিয়ে বলেন, ‘দেখে নেব’। শুধু তাই নয়, তরুণীর অভিযোগ, রেলপুলিশ, অর্থাৎ জিআরপি আধিকারিকরাও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। 

অভিযোগকারী তরুণীর কথায়, তিনি ঢাকুরিয়া থেকে ট্রেনে উঠেছিলেন। পার্ক সার্কাস থেকে কয়েকজন যুবক ট্রেনে উঠে তাঁর ছবি তুলতে শুরু করেন। প্রতিবাদ করলে তাঁরা বলেন, 'বেশ করেছি'।

রাগ সামলাতে না পেরে তখনই ওই তিন যুবকের একজনকে চড় মারেন তিনি। আর তখনই তরুণীর সঙ্গীকে ঘিরে ধরে মারতে শুরু করেন। তরুণী বলছেন, ‘গোটা ঘটনাটা চলন্ত ট্রেনে ঘটেছে।’

ট্রেন শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে রেলপুলিশের আধিকারিকরা ওই তিন যুবককে গ্রেফতার করেন। যদিও অভিযোগকারী তরুণীর বাবা অভিযোগ করেছেন জিআরপি থানায় অভিযোগ দায়ের করার সময় কর্তব্যরত আধিকারিকের সামনেই অন্যান্য আধিকারিকরা তাঁর মেয়েকে হুমকি দেন। বলেন, তাঁকেও গ্রেফতার করা হবে। 

গোটা ঘটনায় তরুণীর বাবার প্রশ্ন, 'রাজ্যে মেয়েরা আদৌ সুরক্ষিত কি?' অন্যদিকে শিয়ালদহ জিআরপি-র আইসি বাসুদেব মল্লিক বলছেন, ‘অভিযোগ দায়ের হয়েছে। তিন জনকে গ্রেফতার করে গোটা ঘটনাটার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই।’


```