Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্ন অভিযানে আহত এএসআই-সহ ৫ পুলিশকর্মী, রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, ৩ জন ভর্তি হাসপাতালে

আরজি কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মিছিল আটকাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ রয়েছে। কিন্তু এই অভিযান-অশান্তিতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও।

নবান্ন অভিযানে আহত এএসআই-সহ ৫ পুলিশকর্মী, রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, ৩ জন ভর্তি হাসপাতালে

নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 00:08

দ্য ওয়াল ব্যুরো: আরজি কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মিছিল আটকাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ রয়েছে। এমনকি নির্যাতিতার মা-বাবাকে মারধর করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে। কিন্তু এই অভিযান-অশান্তিতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও!

এদিনের 'অরাজনৈতিক' অভিযান আটকাতে নবান্ন চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

পার্কস্ট্রিটে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই নবান্নর উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কিছুদূর যাওয়ার পরই তাঁদের বাধা দেয় পুলিশ। তাই পার্কস্ট্রিটেই অবস্থানে বসে পড়েন তিনি এবং বাকি বিজেপি নেতারা। এরপরই সামনে আসে পুলিশের আহত হওয়ার খবর।

কলকাতা পুলিশের দাবি, ৫ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন, এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল ও একজন হোমগার্ড।  

 অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের অভিযোগ, "আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে।" পরবর্তী সময়ে রেসকোর্সে চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তাঁরা। তবে নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ায় সেই অবস্থান উঠে যায়।  

সূত্রের খবর, অবস্থানে থাকাকালীনই অসুস্থ বোধ করছিলেন নির্যাতিতার মা। আন্দোলনকারীরাই তাঁকে জল দেন। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলেও দেওয়া হয়নি। ফলে নির্যাতিতার মায়ের অসুস্থতা না কমায়, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 


```