Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৩৯ পড়ুয়া ভর্তি এসএসকেএম-এ, দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী

অসুস্থদের খোঁজখবর নিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছান। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানেন তিনি।

রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৩৯ পড়ুয়া ভর্তি এসএসকেএম-এ, দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 August 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে রেড রোডে কুচকাওয়াজ (Red Road Parade) চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ৩৫ জন পড়ুয়া। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM)। পরে অসুস্থদের খোঁজখবর নিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাসপাতালে পৌঁছান। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানেন তিনি।

৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন বহু স্কুলের পড়ুয়ারা। তবে কুচকাওয়াজের মাঝপথেই ঘটে বিপত্তি। একে একে ৩৯ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তবে দেরি না করে দ্রুত তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এসএসকেএম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি জানান, চিন্তার কিছু নেই। সকলে ভাল রয়েছেন। তবে পর্যবেক্ষণে আছেন। মমতা বলেন, ''সকালে খাবার দেওয়া হয়েছিল। কিন্তু হয়তো প্রোগ্রামের চাপে কেউ কেউ খায়নি। ডিহাইড্রেশন হয়ে গেছিল। কিছু ক্ষেত্রে এক বন্ধু অসুস্থ হওয়ায় অন্যজন অসুস্থ হয়ে পড়েছে।'' তবে তিনি আশ্বস্ত করে বলেন, সকলে ভাল আছে। সুস্থই হয়ে গেছে। খুব শীঘ্রই তাঁদের ছেড়ে দেওয়া হবে। 

শুক্রবার সকালে প্রতিবারের মতো এবারও এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজ শুরুর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর গ্রহণ করেন গার্ড অফ অনার।

এই বিশেষ দিনে কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ছ’জন পুলিশকর্তাকে সম্মানিত করেন তিনি। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পেলেন আইজি (মালদহ রেঞ্জ) দীপ নারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ এবং দেবস্মিতা দাস। আর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পেয়েছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোরেন। তাঁদের হাতে পদক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সুরক্ষা ও শান্তি বজায় রাখতে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।


```