Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মিনারেল ওয়াটারের বোতল কেনা নিয়ে ঝামেলা, গিরিশ পার্কে যুবককে লোহার রড দিয়ে মেরে খুন

রিশ পার্কে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। মারধরের ঘটনায় আহত যুবকের দাদাও।

মিনারেল ওয়াটারের বোতল কেনা নিয়ে ঝামেলা, গিরিশ পার্কে যুবককে লোহার রড দিয়ে মেরে খুন

শেষ আপডেট: 28 October 2023 23:33

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর দিনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল খাস কলকাতা শহরে। সূত্রের খবর, গিরিশ পার্কে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। মারধরের ঘটনায় আহত যুবকের দাদাও।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মিনারেল ওয়াটারের বোতল কেনা নিয়ে দোকানির সঙ্গে বচসা বাঁধে ওই যুবকের। নাম আকাশ প্রতাপ (২০)। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। ওইদিন লেকটাউনের দক্ষিণ দাঁড়ির বাসিন্দা দুই ভাই চন্দন ও আকাশ দু’জনে মিলে গিরিশ পার্কের কাছে রমেশ দত্ত স্ট্রিটের একটি দোকানে গিয়েছিলেন। সেখানে মিনারেল ওয়াটারের বোতল কেনা নিয়ে ঝামেলা শুরু হয় দোকানির সঙ্গে। অভিযোগ, সেখানেই দুই ভাইকে বেধড়ক মারধর করা হয়ে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, লোহার রড দিয়ে মারা হয়েছে আকাশ ও চন্দনকে। দোকানি কারা সিং ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহতদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

চন্দনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আকাশের পরিস্থিতির সঙ্কটজনক হয়ে উঠেছিল। তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আকাশের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। রাতভর চিকিৎসার পরও বাঁচানো যায়নি তাঁকে। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃতের দাদা চন্দনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় দোকানি কারা সিং ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


```