Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবা

পার্কের বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছেন সত্যজিৎ দাস। তিনি জানান, 'কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আজ আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেললাম।'

'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবা

নিকোপার্কে মৃত্যু যুবকের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 July 2025 21:54

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে নিকোপার্কে গিয়ে আচমকাই মৃত্যু হয় ১৮ বছরের যুবকের। ছেলের মৃত্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন মৃতের বাবা। নিকোপার্ক কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল, রাহুল দাস আগে থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। যদিও তা অস্বীকার করেছেন সত্যজিৎ দাস।

রাহুলের বাবা সত্যজিৎ দাস জানিয়েছেন, 'কর্তৃপক্ষ ফোন করে জানায় তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে। সে আগে থেকেই অসুস্থ ছিল, এমনটাই দাবি করা হয়েছে।' তাঁর কথায়, 'আমার ছেলের কোনওরকম অসুস্থতা ছিল না। জিম করত। নিজের খাবার নিজে বানাত। পাঁচ টাকার ওষুধ পর্যন্ত খেত না।'

সত্যজিৎবাবুর অভিযোগ, 'যে অ্যাম্বুলেন্স আনা হয়েছিল, সেখানে অক্সিজেন দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না।' প্রাথমিক চিকিৎসাটুকু পেলে তাঁর ছেলেকে মরতে হত না, এমনটাই দাবি রাহুলের বাবার।

পার্কের বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছেন সত্যজিৎ দাস। তিনি জানান, 'কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আজ আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেললাম।'

ঠিক কী হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের কথায়, নায়াগ্রা ফলসের সামনে বারান্দায় দাঁড়িয়ে ছিল রাহুল। সেই সময় ওপর থেকে মাথায় জল পড়ছে। মজা করতে করতে তার মাঝেই মাথা ঘুরে বসে পড়ে সে। বন্ধুরা ধরাধরি করে নীচে নামাচ্ছে, সেটা লাইফ গার্ডদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যাওয়া হয় তাকে। নিকোপার্কের ডিউটিতে থাকা নার্স রাহুলকে পরীক্ষা করে জানান, তার পালস খুব কম। দেরি না করে তৎক্ষণাৎ পার্কের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


```