Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীবনকে থামিয়ে দিতে লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বধূ! পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

পুলিশের এমন কাজের প্রশংসা করছেন সকলেই।

জীবনকে থামিয়ে দিতে লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বধূ! পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

কলকাতা পুলিশের ভিডিওর অংশ বিশেষ।

শেষ আপডেট: 26 May 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: সব পুলিশ খারাপ হয় না। ফের আবারও সেই নজির তৈরি হল।

সোমবার দুপুর। গঙ্গার বুকে পারাপার করছে লঞ্চ। আচমকা তেমনই একটি লঞ্চ থেকে মাঝ গঙ্গায় (Middle of the Ganges) ঝাঁপ দিলেন এক গৃহবধূ (Bride। ঘটনার আকস্মিকতায় সহযাত্রীদের মুখ থেকে যখন কথা সরছে না, ঠিক তখনই লঞ্চে নজরদারির দায়িত্বে থাকা কলকাতা পুলিশের (Kolkata Police) রিভার বিভাগের এক কর্মী অত্যন্ত দ্রুততা ও পেশাদারিত্বের সাথে মহিলাকে উদ্ধারে ঝাঁপ দিলেন। স্রোতের মধ্যেই উদ্ধার করলেন মহিলাকে। 

ইদানিং লঞ্চ থেকে ঝাঁপ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের তরফে আলাদা করে স্পিডবোটে করেও গঙ্গায় নজরদারি চালানো হয়। দ্রুততার সঙ্গে পুলিশের তেমনই একটি স্পিডবোটও ঘটনাস্থলে পৌঁছে গেল। তারপরে মহিলাকে উদ্ধার করে তুলে দেওয়া হল নর্থ পোর্ট থানার হাতে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা সুস্থ রয়েছেন।

জানা যাচ্ছে, পারিবারিক সমস্যার জেরেই নিজের জীবনকে এদিন শেষ করতে দিতে চেয়েছিলেন ওই বধূ। তবে পুলিশের তৎপরতায় তাঁর প্রাণ বেঁচে গিয়েছে। স্বভাবতই, পুলিশের এমন কাজের প্রশংসা করছেন সকলেই।

 কীভাবে মহিলাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার করা হয়েছে, সন্ধেই সোশ্যাল মাধ্যমে তার একটি ভিডিও ক্লিপিংসও কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মাধ্যমে আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'কলকাতা পুলিশ সব সময় আপনার পাশে।'

এর আগে গত শনিবার চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন এক দম্পতি। হাওড়ার সালকিয়া বাঁধাঘাট থেকে ভূতল পরিবহণের একটি লঞ্চে ওঠেন ওই দম্পতি। 

কলকাতার আহিরিটোলা যাচ্ছিল লঞ্চটি। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। তাঁদের ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তৎপরতার সঙ্গে সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। 

জানা যায়, দম্পতি একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই তাঁরা নিজেদের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেন। ওই ঘটনাতেও পুলিশের তরফে দম্পতির মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 


```