Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীতের ঝোড়ো ইনিংস! ২৪ ঘণ্টায় ৩ ডিগ্রি পারদ নামল কলকাতায়, আগামী সপ্তাহেই তাপমাত্রা ১৮-এ

২৪ ঘণ্টায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেই পারদ নামবে ১৮ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে শুরু শীতের আমেজ, উত্তরবঙ্গে ঠান্ডা আরও বাড়বে বলে পূর্বাভাস।

শীতের ঝোড়ো ইনিংস! ২৪ ঘণ্টায় ৩ ডিগ্রি পারদ নামল কলকাতায়, আগামী সপ্তাহেই তাপমাত্রা ১৮-এ

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 November 2025 09:57

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতা শহরে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকেই মহানগরে ভালোমতোই অনুভূত হয়েছে হিমের পরশ। আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার এই পতন আরও তীব্র হবে।

বৃহস্পতিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা নেমে দাঁড়ায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা আরও কমবে।

আজ, রবিবার, এবং আগামিকাল, সোমবার, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তা আরও কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে কার্যত শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত চার দিনে পুরুলিয়ায় তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর নীচে থাকবে।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ রবিবার এবং আগামিকাল, সোমবার দার্জিলিংয়ে ছিঁটেফোটা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। আগামী ২-৩ দিনে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিংয়ের তাপমাত্রা এদিন ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা দু-তিন দিনের মধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে।

আবহাওয়া দফতর নিশ্চিত করেছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রায় বড় পরিবর্তন হবে। জেলাভেদে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 


```