Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটের সময়সূচিতে বড় বদল, শেষ মেট্রো কখন?

কলকাতা মেট্রোর গ্রিন লাইনে (হাওড়া ময়দান - সেক্টর ফাইভ রুট) রবিবার, ৯ নভেম্বর, শেষ মেট্রো চলার সময়ে পরিবর্তন আনা হয়েছে।

রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটের সময়সূচিতে বড় বদল, শেষ মেট্রো কখন?

গ্রিনলাইন মেট্রো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 November 2025 08:33

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর গ্রিন লাইনে (হাওড়া ময়দান - সেক্টর ফাইভ রুট) রবিবার, ৯ নভেম্বর, শেষ মেট্রো চলার সময়ে পরিবর্তন আনা হয়েছে। শনিবার কলকাতা মেট্রো একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, শেষ ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা আগে চলাচল বন্ধ করবে।

নতুন সময়সূচি (রবিবার):
হাওড়া ময়দান থেকে: শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। (সাধারণত এই লাইনে শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ে।)

সেক্টর ফাইভ থেকে: হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। (অন্যান্য রবিবার শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটে ছাড়ে।)

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ করার জন্যই সময়সূচির এই পরিবর্তন করা হয়েছে। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর হল, দিনের প্রথম মেট্রো এবং অন্য সময়ের মেট্রোগুলি তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই চলাচল করবে। সোমবার থেকে এই রুটে আবারও স্বাভাবিক সময়ে মেট্রো চলাচল শুরু হবে।

এদিকে, আজ অর্থাৎ ৯ নভেম্বর প্রায় সারাদিনই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে কোনও যান চলাচল করা যাবে না। সেতুর মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। তজিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেগুলি গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে।


```