Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

SSC: 'নতুনদের সঙ্গে প্রতিযোগিতায়...', একাদশ-দ্বাদশের ফল নিয়ে খুশি নন 'যোগ্য' শিক্ষকদের একাংশ

চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল প্রশ্ন তুলেছেন, 'যাঁরা যোগ্য হয়েও পরীক্ষা দিয়েছেন, তাঁদের অনেকেই হয়তো নিয়োগ প্রক্রিয়ায় ডাক পাবেন না, তাঁদের ভবিষ্যৎ কী হবে?'

SSC: 'নতুনদের সঙ্গে প্রতিযোগিতায়...', একাদশ-দ্বাদশের ফল নিয়ে খুশি নন 'যোগ্য' শিক্ষকদের একাংশ

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 November 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে গত শুক্রবার। নানা জটিলতার পর অবশেষে নম্বর দেখতে পেয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু তাঁদের অনেকেই পরীক্ষার ফলাফলে খুশি নন। ফলে ইন্টারভিউ তালিকায় নাম উঠবে কিনা এনিয়েও সংশয় রয়েছে।

'যোগ্য' শিক্ষকদের একাংশের দাবি, যতটা আশা করেছিলেন তার থেকে অনেক কম নম্বরই পেয়েছেন। কেউ আবার বলছেন, "এত বছর শিক্ষকতার পর চাকরি হারিয়ে আবার পরীক্ষা! নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠা প্রায় অসম্ভব।" এই পরিস্থিতিতে তাঁদের ভরসা একজন নবম-দশমের রেজাল্ট।

চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানিয়েছেন, 'আন্দোলন, স্কুলের কাজ, পুলিশের হয়রানির মধ্যে ঠিক করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা সম্ভব হয়নি।' আরেক আন্দোলনকারী চিন্ময় মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, একাদশ-দ্বাদশের পরীক্ষা ভাল হয়নি।

অন্যদিকে, চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল প্রশ্ন তুলেছেন, 'যাঁরা যোগ্য হয়েও পরীক্ষা দিয়েছেন, তাঁদের অনেকেই হয়তো নিয়োগ প্রক্রিয়ায় ডাক পাবেন না, তাঁদের ভবিষ্যৎ কী হবে?'

গতকাল ফল প্রকাশের পরই এসএসসির ওয়েবসাইটে (SSC Result) সমস্যা দেখা দেয়।  জানা গেছিল, খুব অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইট (SSC New Website) খুলছে। বেশির ভাগ সময় ওয়েবসাইট খোলা যাচ্ছে না। এসএসসি-র যুক্তি একসঙ্গে কয়েক লক্ষ মানুষ ওই ওয়েবসাইট খোলার চেষ্টা করায় এই সমস্যা হচ্ছে।

এর বিকল্প হিসেবে আরও একটি ওয়েবসাইট wbsschelpdesk.com চালু করে এসএসসি, সেখানেই ফল দেখা যায়।

গতকাল রাত ৯টা ৩০ মিনিটের পর অনলাইনে রেজাল্ট প্রকাশ করে কমিশন। প্রথম দফায় প্রকাশিত হয়েছে ১২,৫১৪টি শূন্যপদের ফলাফল। মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ২,২৯,৬০৬ জন। মাত্র ৫৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করায় একদিকে যেমন প্রশংসা, অন্যদিকে ওয়েবসাইটের সমস্যায় ক্ষোভও বেড়েছে পরীক্ষার্থীদের মধ্যে।

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল শীর্ষ আদালত। এরপর অগস্ট মাসে 'দাগি' তালিকা প্রকাশ করে এসএসসি, যেখানে নাম ছিল রাজ্যের বহু প্রভাবশালী নেতা-মন্ত্রীর আত্মীয়দেরও।

এরপরই স্বচ্ছ নিয়োগের জন্য গত ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার সেই একাদশ-দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হল। 


```