Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রেস্তরাঁ, পানশালায় তল্লাশি! কলকাতায় মানবপাচার মামলায় কোটি টাকার বেশি নগদ উদ্ধার ইডির

তদন্তকারীরা মনে করছেন, এই পাচার চক্র কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর যোগ থাকতে পারে রাজ্যের বাইরের কয়েকটি বড় শহর এমনকী বিদেশের কিছু গন্তব্যের সঙ্গেও।

রেস্তরাঁ, পানশালায় তল্লাশি! কলকাতায় মানবপাচার মামলায় কোটি টাকার বেশি নগদ উদ্ধার ইডির

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 November 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: মানবপাচার মামলার (Human Trafficking) তদন্তে নতুন দিক খুলল কলকাতায় (Kolkata)। শুক্রবার ভোর থেকে একাধিক রেস্তরাঁ ও পানশালায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শহরের বিভিন্ন অভিজাত এলাকা জুড়ে হওয়া এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকারও বেশি নগদ অর্থ (Cash Amount), একাধিক দামি গাড়ি (Luxury Cars) ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents)।

ইডি সূত্রে খবর, এই অভিযান মূলত কয়েক বছর আগের এক মানবপাচার মামলার (Human Trafficking) সূত্র ধরে চালানো হয়। ওই মামলার প্রথম এফআইআর (FIR) দায়ের হয়েছিল বাগুইআটি থানায়। প্রাথমিক তদন্ত করেছিল রাজ্য পুলিশ, পরে তদন্তভার যায় ইডির হাতে। কেন্দ্রীয় সংস্থা মনে করছে, কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি রেস্তরাঁ ও বার মানবপাচার চক্রের গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত।

ইডির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, শুক্রবারের অভিযানে ১.০১ কোটি টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং দুইটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, সন্দেহভাজনদের বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে, যেগুলি ব্যবহার করে বিপুল পরিমাণ বেআইনি লেনদেন হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

সূত্রের দাবি, বাজেয়াপ্ত ডিভাইসগুলির মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ডড্রাইভ ও ডকুমেন্ট স্ক্যানার - যেগুলির মাধ্যমে পাচার সংক্রান্ত লেনদেনের তথ্য লুকোনো থাকতে পারে। উদ্ধার নথিপত্রের প্রাথমিক বিশ্লেষণেও অর্থ পাচার ও মানবপাচার, দুই ক্ষেত্রেই যোগসূত্র পাওয়া গেছে বলে জানা গেছে।

তদন্তকারীরা মনে করছেন, এই পাচার চক্র কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর যোগ থাকতে পারে রাজ্যের বাইরের কয়েকটি বড় শহর এমনকী বিদেশের কিছু গন্তব্যের সঙ্গেও। উদ্ধার হওয়া ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

ইডি সূত্রে আরও খবর, চিহ্নিত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কয়েক কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট এখন নজরদারিতে রাখা হয়েছে। অভিযানের পর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

কদিন আগে এই মানবপাচার (Human Trafficking) মামলাতেই দক্ষিণ দমদমে এক ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দেন আধিকারিকরা। সল্টলেকেও তল্লাশি অভিযান হয়। 


```