Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রথমবার রেলপথে যুক্ত হতে চলেছে কলকাতা-মিজোরাম! কবে থেকে শুরু পরিষেবা

মিজোরামের রাজধানী আইজল সাইরাং থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হওয়ায় এই ট্রেন চালু হলে রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, রাজ্যের পর্যটন শিল্পেও নতুন দিক খুলে যেতে পারে।

প্রথমবার রেলপথে যুক্ত হতে চলেছে কলকাতা-মিজোরাম! কবে থেকে শুরু পরিষেবা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 September 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের (North East India) রেল মানচিত্রে ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। প্রথমবার সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে কলকাতা (Kolkata) ও মিজোরাম (Mizoram)। সব ঠিক থাকলে দুর্গাপুজোর আগেই চালু হবে কলকাতা - সাইরাং এক্সপ্রেস (Kolkata - Sangrai Exp)।

মিজোরামের রাজধানী আইজল সাইরাং থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হওয়ায় এই ট্রেন চালু হলে রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, রাজ্যের পর্যটন শিল্পেও নতুন দিক খুলে যেতে পারে।

রেল সূত্রে খবর, ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত ৫১ কিলোমিটারের বেশি ব্রডগেজ লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়েছে। প্রকল্পটি শুরু হয়েছিল ২০০৮ সালে। কাজ শুরু হয় ২০১৪ সালে, আর সম্প্রতি শেষ হয়েছে। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রেল পরিষেবার উদ্বোধন করবেন। এরপরই কলকাতা থেকে সাইরাং পর্যন্ত প্রথম এক্সপ্রেস ট্রেন চলবে।

রেল বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা থেকে সাইরাংয়ের দূরত্ব ১ হাজার ৩৪৬ কিলোমিটার। যাত্রা সময় লাগবে প্রায় ৩১ ঘণ্টা। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ২৫ মিনিটে, মালদহ টাউনে সংক্ষিপ্ত বিরতি নিয়ে ট্রেন পৌঁছবে সোজা সাইরাং স্টেশনে। ফিরতি ট্রেন সাইরাং থেকে ছাড়বে দুপুর আড়াইটে।

সপ্তাহে তিন দিন - মঙ্গলবার, বুধবার ও শনিবার কলকাতা থেকে ট্রেন যাবে মিজোরাম। বিপরীতে সোম, বৃহস্পতিবার ও শুক্রবার সাইরাং থেকে ছাড়বে কলকাতামুখী ট্রেন। পথে বাংলা, বিহার ও অসমের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে স্বল্প সময়ের স্টপেজ থাকবে।

কেন্দ্রের পরিকল্পনা, উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের রাজধানীকে সরাসরি রেলপথে যুক্ত করা। মিজোরামের সাইরাং পর্যন্ত এক্সপ্রেস চালু হলে সেই উদ্যোগ আরও একধাপ এগোবে। ফলে ‘সেভেন সিস্টার্স’ ভ্রমণ আরও সহজ হয়ে উঠবে ভ্রমণপিপাসুদের জন্য।


```