Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শহরের তাপমাত্রা নামল ১৯-এর নীচে, শীতের দাপট বাড়বে সপ্তাহান্তে, ওড়িশা-ঝাড়খণ্ডে শৈত্য প্রবাহ

শহরের তাপমাত্রা নামল ১৯-এর নীচে, শীতের দাপট বাড়বে সপ্তাহান্তে, ওড়িশা-ঝাড়খণ্ডে শৈত্য প্রবাহ

শহরের তাপমাত্রা নামল ১৯-এর নীচে, শীতের দাপট বাড়বে সপ্তাহান্তে, ওড়িশা-ঝাড়খণ্ডে শৈত্য প্রবাহ

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 11 November 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: বাংলাজুড়ে শীতের আমেজ আরও বাড়ছে। শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ডে (Cold wave)। কলকাতায় ভোরের পারদ নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমী হাওয়ার দাপটে রাজ্যের সর্বত্রই ঠান্ডার অনুভূতি বাড়ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিন এমনই আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আপাতত উইকেন্ড পর্যন্ত চলবে শীতের এই আমেজ।

মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) ধীরে ধীরে দুর্বল হচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর তামিলনাড়ু ও পার্শ্ববর্তী অঞ্চলেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেড়েছে মঙ্গলবার। স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা রয়েছে। ভোর ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। সকালে হালকা কুয়াশা দেখা দিচ্ছে, বিশেষত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার পরিমাণ বেড়েছে। পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং এবং সমতলের জেলাগুলি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- সবেতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দিনভর রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া (Dry weather) বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় রাতে ও ভোরে শীতের দাপট বাড়ছে ক্রমশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (humidity) ৫০ থেকে ৮৯ শতাংশের মধ্যে। সকালে হালকা কুয়াশা থাকলেও দিন বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত তিন-চার দিন পারদে তেমন ওঠানামা হবে না।

রাজধানী দিল্লি, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে জারি রয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, ঝাড়খন্ড, ওড়িশা ও উত্তরপ্রদেশের কিছু অংশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি। অন্যদিকে দক্ষিণে কেরল ও মাহে-তে ভারী বৃষ্টির পূর্বাভাস (heavy rainfall alert) জারি করেছে আবহাওয়া দফতর।


```