Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতায় গোলাগুলি! গভীর রাতে চলল সমাজবিরোধীদের তাণ্ডব, গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় চলল গুলি (Kolkata Shootout)! এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার (South Kolkata) বন্ডেল গেট এলাকা। অভিযোগ, শুক্রবার রাতে প্রথমে এলাকার দুই দুষ্কৃতী ও তাদের দলবলের মধ্

কলকাতায় গোলাগুলি! গভীর রাতে চলল সমাজবিরোধীদের তাণ্ডব, গ্রেফতার ২

শেষ আপডেট: 12 November 2022 06:31

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় চলল গুলি (Kolkata Shootout)! এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার (South Kolkata) বন্ডেল গেট এলাকা। অভিযোগ, শুক্রবার রাতে প্রথমে এলাকার দুই দুষ্কৃতী ও তাদের দলবলের মধ্যে বচসা বাধে, সেই থেকে গুলি চলে। যদিও পুলিশ সূত্রে এখনও গুলির কথা স্বীকার না করলেও শ্যুটআউটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীদের।

জানা যাচ্ছে, শুক্রবার বন্ডেল গেট এলাকায় রাত সাড়ে এগারোটা নাগাদ চন্দন ও সুরজের দলবলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এলাকাবাসীদের অভিযোগ প্রায়শই এই দুই দলের মধ্যে ঝামেলা লেগেই থাকে। তাঁদের অভিযোগ, গতকাল রাতে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। ঘটনাটি ঘটেছে এলাকার এক বহুতল আবাসনের সামনে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, কোনও আগ্নেয়াস্ত্রর সন্ধান মেলেনি। তবে গোটা ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে।

এই শ্যুটআউটের ঘটনায় এখনও এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে। এক এলাকাবাসীর অভিযোগ, চন্দন ও সুরজ এই দুইজনেরই আলাদা আলাদা দল আছে। এলাকায় কার আধিপত্য থাকবে সেই নিয়ে প্রায় রোজই দুই পক্ষের অশান্তি লেগে থাকে। তবে গুলি চালানোর ঘটনা এর আগে ঘটেনি।

কামড় বিতর্ক: সোমবারই কি মহিলা পুলিশকর্মী ও অরুণিমা মুখোমুখি


```