Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গবেষক দলে কলকাতার দুই বিজ্ঞানী, 'ইনসুলিন আর ফ্রিজে রাখার দরকার হবে না'

দ্য ওয়াল ব্যুরো: ফ্রিজে না রাখলে ইনসুলিন (Insulin) ভাল থাকে না। ডায়াবেটিসের (Diabetes) রোগীদের ইনসুলিন সঙ্গে নিতে হলে ঠান্ডায় সংরক্ষণ করেই নিয়ে যেতে হয়। তাছাড়া একবার ব্যবহার করা হয়ে গেলে সেই ইনসুলিন আবার ফ্রিজে ঢোকানোও যায় না। ডায়াবেটিসের

গবেষক দলে কলকাতার দুই বিজ্ঞানী, 'ইনসুলিন আর ফ্রিজে রাখার দরকার হবে না'

শেষ আপডেট: 24 September 2021 09:21

দ্য ওয়াল ব্যুরো: ফ্রিজে না রাখলে ইনসুলিন (Insulin) ভাল থাকে না। ডায়াবেটিসের (Diabetes) রোগীদের ইনসুলিন সঙ্গে নিতে হলে ঠান্ডায় সংরক্ষণ করেই নিয়ে যেতে হয়। তাছাড়া একবার ব্যবহার করা হয়ে গেলে সেই ইনসুলিন আবার ফ্রিজে ঢোকানোও যায় না। ডায়াবেটিসের রোগীদের এতদিন এইসব নানা ঝক্কি পোহাতে হত। কিন্তু এবার থেকে পুরো ব্যাপারটাই সহজ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এমন উপায় বের করেছেন যাতে যে কোনও তাপমাত্রায় ইনসুলিন সংরক্ষণ করা যেতে পারে। এমনকি প্রচণ্ড গরম পড়লেও রেফ্রিজারেটর ছাড়াই ইনসুলিন সঙ্গে করে নিয়ে যাওয়া সহজ হতে পারে। Once-a-week insulin for type 2 diabetes shows promise in early trial ডায়েট, ব্যায়াম ও ওষুধের নিয়ম মানার পরও যখন আর প্যানক্রিয়াস থেকে পর্যাপ্ত ইনসুলিন বেরয় না, তখন বাইরে থেকে ইনসুলিন দিয়ে রক্তে সুগারের মাত্রা কমাতে হয়৷ ইনসুলিন কোনও ওষুধ নয়। এটি একটি সাপ্লিমেন্ট। শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারছে না বলে, বাইরে থেকে তা শরীরে প্রবেশ করানো হয়। Talking With Your Doctor About Insulin গবেষকরা বলছেন, ইনসুলিন এখন থেকে ‘থার্মোস্টেবল’ হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা বেশি হলেও নষ্ট হবে না, ফ্রিজে রাখার দরকারও পড়বে না। ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তাপ সইতে পারবে, যা এতদিন ভাবাই যেত না। ইনসুলিনের ফর্মুলায় এমন কিছু বদল আনছেন বিজ্ঞানীরা যাতে ঘরের স্বাভাবিক তাপমাত্রা ও বেশি তাপমাত্রাতেও ইনসুলিন সংরক্ষণ করা যেতে পারে। চারজন বিজ্ঞানী এই আবিষ্কার করেছেন, যাঁদের মধ্যে দু’জন কলকাতার বোস ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিউট অব কেমিক্যাল বায়োলজির অধ্যাপক-গবেষক এবং বাকিরা হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিউট অব কেমিক্যাল টেকনোলজির (আইআইসিটি) অধ্যাপক। বোস ইনস্টিটিউটের অধ্যাপক শুভ্রাংশু চট্টোপাধ্যায় জানিয়েছেন, নতুন ধরনের এই ইনসুলিনের নাম দেওয়া হয়েছে ‘ইনসু-লক’ (Insu-Lock)। এই গবেষণার তত্ত্বাবধানে রয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। শুভ্রাংশু বাবু বলছেন, এই গবেষণা স্বীকৃতি পেলে ইনসুলিন এখন থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে, সবচেয়ে বেশি ৬৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপ সইতে পারবে। ‘আই-সায়েন্স’ বিজ্ঞানপত্রিকায় এই গবেষণার খবর ছাপা হয়েছে। হায়দরাবাদের আইআইসিটি-র গবেষক বি জগদীশ ও জি রেড্ডি এবং ইন্ডিয়ান ইনস্টিউট অব কেমিক্যাল বায়োলজির অধ্যাপক পার্থ চক্রবর্তী জানিয়েছেন, ইনসুলিনের মধ্যে চার রকম অ্যামাইনো অ্যাসিড পেপটাইডের অণু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে ফ্রিজের বাইরে রাখলেও ইনসুলিন জমাট না বাঁধে। গবেষকরা বলছেন, কলকাতায় ১৩ শতাংশ মানুষ ডায়াবেটিক। তাঁদের ইনসুলিন সঙ্গে রাখতে হয়। নতুন ধরনের ইনসুলিন বাজারে এলে তাঁদের সবচেয়ে বেশি সুবিধা হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```