Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লালবাজারের মিমেও বিরাট-গম্ভীর! সচেতনতা বাড়াতে পুলিশের অভিনব উদ্যোগ

দ্য ওয়াল ব্যুরো: মানুষ যখন থেকে সবকিছুতেই বেশি মাত্রায় অনলাইন নির্ভর হয়ে পড়েছে তখন থেকেই প্রতারকরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকী, অনেক অ্যাপের আবির্ভাব হচ্ছে যা দিয়ে প্রতারকরা সহজেই আপনাকে বিপদে ফেলে দিচ্ছে। সেই বিপজ্জনক অ্যাপগুলি থেকে মানুষক

লালবাজারের মিমেও বিরাট-গম্ভীর! সচেতনতা বাড়াতে পুলিশের অভিনব উদ্যোগ

শেষ আপডেট: 2 May 2023 09:08

দ্য ওয়াল ব্যুরো: মানুষ যখন থেকে সবকিছুতেই বেশি মাত্রায় অনলাইন নির্ভর হয়ে পড়েছে তখন থেকেই প্রতারকরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকী, অনেক অ্যাপের আবির্ভাব হচ্ছে যা দিয়ে প্রতারকরা সহজেই আপনাকে বিপদে ফেলে দিচ্ছে। সেই বিপজ্জনক অ্যাপগুলি থেকে মানুষকে সতর্ক করতে প্রায়ই কোনও না কোনও নতুন পন্থা অবলম্বন করছে কলকাতা পুলিশ (Kolkata Police Meme)। যখন যেটা ট্রেন্ড, সেটাকেই নিজেদের সৃজনশীলতার মোড়কে ফেলে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে তারা।

আইপিএলের মরশুমেও তার অন্যথা হচ্ছে না। সোমবার রাত থেকেই নেট দুনিয়ায় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। আরও ভাল করে বলতে গেলে বলা যায়, দু'জনের ঝগড়া (Virat kohli and Gautam Gambhir Clash)। একে ওপরের দিকে তেড়ে যাওয়া, টিপ্পনি কাটার ছবি ভিডিও ঘুরছে মোবাইলে মোবাইলে।

আইপিএলের চলতি মরশুমে দুই কিংবদন্তির একটা ছবি প্রথম থেকেই দেখা যাচ্ছে। মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছেন দুই তারকা। সেই ভঙ্গিকে কোলাজ করে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়েছে লালবাজার। শুধু তাই নয় সেখানে রয়েছে সাইবার প্রতারণা থেকে বাঁচার সতর্কতাও।

প্রায়ই অজানা নম্বর থেকে ফোন আসে আমাদের ফোনে। কখনও ব্যাঙ্কের, বা কিছু মার্কেটিং সম্পর্কিত। তবে সেই ভিড়ে মিশে প্রতারকরাও ফায়দা তোলে। নানান লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা নতুন নয়। ফোনের ওপার থেকে চাওয়া হয় ওটিপি। আর ভুলবশত সেই ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা খুইয়ে বসেছেন অনেকেই।

সেই কথা মনে করিয়ে দিয়েই কলকাতা পুলিশ নাগরিকদের সতর্ক করে জানায়, কেউ যদি ওটিপি চায় তবে যেন বিরাট ও গম্ভীরের মতোই বলে, 'চুপ'! নেটপাড়ায় কলকাতার পুলিশের এই পোস্ট বেশ সাড়া ফেলেছে।

অনলাইন পরিষেবা খুব ভেবেচিন্তে ব্যবহার করতে বলেন বিশেষজ্ঞরা। একটাই বার্তা, 'আপনার একটা ভুল, ডেকে আনবে সমূহ বিপদ'। কলকাতা পুলিশের সাইবার সেলও এই ব্যাপারে উদ্যোগী হয়েছে বহুদিন ধরে।

সচেতনতা বাড়াতে কখনও আশ্রয় নেয় মিমের। কখনও আবার মজার ছলে কিছু ছবি বা ভিডিও পোস্ট করেও সচেতন করার চেষ্টা করছে। সবেতেই একটাই বার্তা, অনলাইন প্রতারণা থেকে সচেতন করা। সেই তালিকায় যোগ হল বিরাট-গম্ভীর।

প্রতারণার নয়া ফাঁদ কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ভয়েস কল বুঝতে না পেরে সর্বস্ব খুইছে ৮৩% ভারতীয়


```