Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অশান্তির জেরে পাড়ার মধ্যেই যুবতীকে এলোপাথাড়ি কোপালো 'প্রেমিক'!

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য দিনের আলোয়, পাড়ার মধ্যে, এক মহিলাকে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে! পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই প্রতিবেশী যুবক নাকি আহত মহিলার প্রেমিক। গড়িয়ার সুভাষ পল্লির বাস

অশান্তির জেরে পাড়ার মধ্যেই যুবতীকে এলোপাথাড়ি কোপালো 'প্রেমিক'!

শেষ আপডেট: 24 July 2019 09:54

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য দিনের আলোয়, পাড়ার মধ্যে, এক মহিলাকে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে! পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই প্রতিবেশী যুবক নাকি আহত মহিলার প্রেমিক। গড়িয়ার সুভাষ পল্লির বাসিন্দা সঞ্জয়ের সঙ্গে কিছু দিন আগেই সম্পর্কে জড়িয়েছিলেন ৪২ বছরের রেহানা খাতুন। তার আরও কিছু দিন আগে রেহানার স্বামী মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রাই। কেউ কেউ জানিয়েছেন, সম্প্রতি সঞ্জয় ও রেহানার বিয়েও হয়। ৪৮ বছরের সঞ্জয়েরও এটা দ্বিতীয় বিয়ে ছিল বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা বলছেন, খুব অল্প দিনের সম্পর্ক হলেও রেহানা ও সঞ্জয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। রেহানার দাবি ছিল, বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে সঞ্জয়। বুধবার সকালেও এই নিয়েই তুলকালাম শুরু হয় তাঁদের বাড়িতে। প্রতিবেশীদের একাংশ আবার জানিয়েছেন, অশান্তির জেরে সঞ্জয়কে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন রেহানা। তাই নিয়েও অশান্তি কম ছিল না। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই প্রতিবেশীরা দেখেন, গাছ কাটার দা দিয়ে রেহানাকে এলোপাথাড়ি মারছে সঞ্জয়। পড়শিরাই দৌড়ে গিয়ে বাধা দেন সঞ্জয়কে। তত ক্ষণে রক্তে ভেসে যাচ্ছেন রেহানা। সঙ্গে সঙ্গে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, রেহানার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কিছু পরেই ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করা হয়।

```