
শেষ আপডেট: 22 April 2023 16:56
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেএল রাহুলের (KL Rahul) লখনউয়ের সহজ ম্যাচ হারের পরে আইপিএলে (IPL) বেটিং সিন্ডিকেট (Match Fixing) ফের মাথা চাড়া দিয়ে উঠল। আইপিএল যে পুরোপুরি ব্যবসাকেন্দ্রিক খেলা, সেটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। সমালোচকদের বক্তব্য হচ্ছে, এতে করে ক্রিকেটের সামগ্রিক ক্ষতি হয়ে যাচ্ছে।
ভারতীয় বোর্ড কর্তাদের কাছে সোনার হাঁসে পরিণত হচ্ছে আইপিএল। তাঁরা পারলে বছরে দু’বার করে আইপিএল সংঘটন করে কোষাগারকে ফুলেফেঁপে ঢোল করতে। তাই করোনার কারণে বিশ্বকাপ সংঘটন করতে না পারা নিয়ে তাঁদের কোনও আক্ষেপ ছিল না। বরং আইপিএলের সময় দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে কর্তাদের মাথায় বাজ পড়েছিল।
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে স্কোরবোর্ড দেখে একটা দুগ্ধপোষ্য শিশুও বলে দেবে, ম্যাচ জিতবে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচের একটি স্কোর নিমেষে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে শেষ ৩১ বলে ৩৬ রান দরকার ছিল রাহুলদের।
সেই সহজ পরিস্থিতি থেকে কোনও দল হাতে সাত উইকেট হাতে নিয়ে ম্যাচ হারছে, এমন নজির নেই। তারপর সব থেকে বড় কথা, ১৫ ওভার থেকে ২০ ওভার পর্যন্ত লখনউ দলের মোট রান উঠেছে ২৩ রান। একটা পাড়ার দলও এর চেয়ে ভাল ব্যাটিং করবে। যেখানে লোকেশ রাহুলের মতো বিধ্বংসী ব্যাটার ছিলেন ক্রিজে, কিন্তু তিনি এত সতর্ক হয়ে খেলতে শুরু করলেন তাঁর প্রিয় বন্ধু হার্দিকের দল জিতে গেল সাত রানে।
রাহুল ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেললেও তিনি আসল সময়ে ব্যাটিংয়ে স্লথ হয়ে গিয়েছিলেন। পাশাপাশি তাঁদের রান তোলার তাগিদ দেখে নেটিজেনদের একাংশ টুইট করতে শুরু করে দেন। নিমেষে সেটি শনি সন্ধ্যায় ম্যাচ ফিক্সিং নামে ট্রেন্ডিং হয়ে গিয়েছে।
সৌরভ-কোহলি বিতর্কে মুখ খুললেন শাস্ত্রী, ঘুরিয়ে মহারাজকে তীর প্রাক্তনের