Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিল্লি বোলিং এক্সপ্রেসে বেলাইন নাইট তারকারা, জয়ের জন্য ওয়ার্নারদের দরকার ১২৮

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিরুদ্ধে কলকাতা (KKR vs DC) শুরু থেকেই সমস্যায় ছিল। তারা আগের দুটি ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচেও তাদের মধ্যে জড়তা দেখা গিয়েছে। গোটা ইনিংসে (IPL 2023) দেখা গেল সেই চিত্র। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কেকেআর তুলল

দিল্লি বোলিং এক্সপ্রেসে বেলাইন নাইট তারকারা, জয়ের জন্য ওয়ার্নারদের দরকার ১২৮

শেষ আপডেট: 20 April 2023 17:04

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিরুদ্ধে কলকাতা (KKR vs DC) শুরু থেকেই সমস্যায় ছিল। তারা আগের দুটি ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচেও তাদের মধ্যে জড়তা দেখা গিয়েছে। গোটা ইনিংসে (IPL 2023) দেখা গেল সেই চিত্র। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কেকেআর তুলল মাত্র ১২৭। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির সামনে জয়ের লক্ষ্য ১২৮ রান।

টসে জিতে বৃষ্টির পিচ্ছিল মাঠে তারা ব্যাটিং করতে পাঠায় কলকাতাকে। ওপেন করতে নেমেছিলেন দুই নবাগত তারকা জেসন রয় ও বাংলাদেশের লিটন দাস। লিটন মাত্র চার রানে ফিরে যান। দ্রুত ফিরে যান ভেঙ্কটেশ আইয়ার। দলের একটা দিক ধরে ছিলেন জেসন। কিন্তু অপরদিক থেকে ফিরতে থাকেন নীতিশ রানা ও রিঙ্কু সিংরা।

রানা ফেরেন মাত্র চার রানে। রিঙ্কু আউট হন ছয় রানের মাথায়। নারিন ফেরেন চার রানে। যতক্ষণ উইকেটে থাকেন আন্দ্রে রাসেল, ততক্ষণ ভরসা থাকে সমর্থকদের। রাসেল ও জেসন রয় দু'জনে মিলে ভালই টানছিলেন, কিন্তু জেসন আউট হয়ে যান কুলদীপ যাদবের বলে। ব্রিটিশ ওপেনার করেন ৩৯ বলে ৪৩ রান। অন্যদিকে, রাসেল শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকলেও সেভাবে রানের গতি বাড়াতে পারেননি। ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি।

দিল্লির হয়ে ইশান্ত শর্মা ও অক্ষর ভয়ানক হয়ে ওঠেন। কুলদীপ যাদবের বোলিং ম্যাজিকে কলকাতার শেষ দিকের ব্যাটসম্যানরা এসেছেন আর ফিরে গিয়েছেন। ফের একবার কলকাতার ব্যাটিংয়ের হতশ্রী দশা নজরে এল।

নাইট দলে একাধিক বদল, খেলছেন লিটন ও জেসন রয় দু’জনেই


```