Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দেবস্থানে দুর্নীতি, ‘কেদারনাথ মন্দিরের দেওয়ালে সোনার বদলে পিতলের পাত’

দ্য ওয়াল ব্যুরো: কেদারনাথ মন্দির সংস্কারের সময় গর্ভগৃহের দেওয়াল সোনার পাত দিয়ে মোড়া হয়েছে। ভক্তদের দানের টাকায় এই কাজ করা হয়েছে। খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। এই কাজ সম্পন্ন হয়েছে গত বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কার হওয়া মন্দির নতুন

দেবস্থানে দুর্নীতি, ‘কেদারনাথ মন্দিরের দেওয়ালে সোনার বদলে পিতলের পাত’

শেষ আপডেট: 19 June 2023 07:04

দ্য ওয়াল ব্যুরো: কেদারনাথ মন্দির সংস্কারের সময় গর্ভগৃহের দেওয়াল সোনার পাত দিয়ে মোড়া হয়েছে। ভক্তদের দানের টাকায় এই কাজ করা হয়েছে। খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। এই কাজ সম্পন্ন হয়েছে গত বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কার হওয়া মন্দির নতুন করে ভক্তদের জন্য খুলে দেন।

মন্দিরের এক প্রবীণ পুরোহিত হালে অভিযোগ করেছেন, সোনা নয়, বদ্রীনাথ-কেদারনাথের গর্ভগৃহ অর্থাৎ মন্দিরের ভিতরের দেওয়াল পিতলের পাত দিয়ে মোড়া হয়েছে। সন্তোষ ত্রিবেদী নামে ওই পুরোহিতের বক্তব্য, ‘১২৫ কোটি টাকাই মন্দির কমিটি নয়ছয় করেছে।’

প্রতি বছর কয়েক কোটি মানুষ কেদারনাথ-বদ্রীনাথে পুজো দিতে যান। হিন্দু পীঠস্থানের অন্যতম হল কেদারনাথ-বদ্রীনাথ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হওয়ায় সংস্কারের জন্য বেশ কিছুদিন মন্দির বন্ধ রাখতে হয়েছিল। মন্দির সংস্কারের পাশাপাশি সেখানে যাতায়াতের উন্নত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। চালু হয়েছে হেলিকপ্টার সার্ভিস। এছাড়া পুণ্যার্থীদের থাকার ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

স্বভাবতই প্রবীণ পুরোহিতের অভিযোগ মুহূর্তে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে। মন্দির কমিটি যদিও পুরোহিতের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে ত্রিবেদীর ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়ায় রীতিমতো চাপে পড়েছে মন্দির কর্তৃপক্ষ।

পুরোহিত ত্রিবেদী তীর্থযাত্রী মহাপঞ্চায়েতের সহ-সভাপতি। কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে মহাপঞ্চায়েত। চাপের মুখে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি সোশ্যাল মিডিয়ার প্রচারকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে বিবৃতি দেয়। কিন্তু সরাসরি ত্রিবেদীর অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

বিকেটিসি (বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটি)-র চেয়ারম্যান অজেন্দ্র অজয় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্দির সংস্কারের পাশাপাশি উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা হয়েছে ভক্তদের জন্য। তার ফলে কেদারনাথ মন্দিরে ভক্তদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য কিছু মানুষ মেনে নিতে পারছেন না।’ তিনি আরও বলেন, ‘কেদারনাথ ধামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।’ তবে কোনও রাজনৈতিক দলের নাম বলেননি।

অজয় জানান, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিকেটিসি-র অনুমতি নিয়ে মহারাষ্ট্রের একজন ভক্ত মন্দিরের গর্ভগৃহের দেওয়াল সোনা দিয়ে মুড়ে দিয়েছেন। তবে মূল পাতটি তামার। তার উপর সোনার প্রলেপ দেওয়া আছে। পুরো কাজটিই ওই ভক্ত করেছেন। বিকেটিসির সরাসরি কোনো ভূমিকা নেই।

তিনি আরও জানান, কাজ শেষ হওয়ার পর, তামার এবং সোনার প্লেটের অফিসিয়াল বিল এবং ভাউচারগুলি বিকেটিসিতে জমা দেওয়া হয়েছিল যা তাদের স্টক বইয়ে উল্লেখ করা আছে। তিনি জানান, একই দাতা ২০০৫ সালে বদ্রীনাথ মন্দিরে সোনার প্রলেপ দিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, দাতার দেওয়া সোনার আর্থিক মূল্য ১৪ কোটি ৩৮ লাখ টাকা। তামার পাতের মূল্য ২৯ লাখ টাকা।

মন্দির কর্তৃপক্ষের এই বিবৃতির পরও কেদারনাথ নিয়ে বিতর্ক থামেনি। সামাজিক মাধ্যমে ভক্তদের একাংশ অভিযোগকে মান্যতা দিয়ে বলেছেন, এটা সোমনাথ মন্দিরে লুঠের মতো ঘটনা।

সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি কাল, কংগ্রেসের কৌস্তভকে ধমক বিচারপতির


```