Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মানবিকতার নজির, পাক অনুপ্রবেশকারীকে প্রাণে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর জখম যুবক। তাঁকে বাঁচাতে রক্তের দরকার। হন্যে হয়ে রক্ত খুঁজছেন পরিবার পরিজন বন্ধু বান্ধব। এ দৃশ্য তো চেনা। তবে এবার মানবিকতার খাতিরে এক পাক অনুপ্রবেশকারীকে (pak intruder) প্রাণে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের (Kashmir)

মানবিকতার নজির, পাক অনুপ্রবেশকারীকে প্রাণে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের হাসপাতাল

শেষ আপডেট: 15 April 2023 13:13

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর জখম যুবক। তাঁকে বাঁচাতে রক্তের দরকার। হন্যে হয়ে রক্ত খুঁজছেন পরিবার পরিজন বন্ধু বান্ধব। এ দৃশ্য তো চেনা। তবে এবার মানবিকতার খাতিরে এক পাক অনুপ্রবেশকারীকে (pak intruder) প্রাণে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের (Kashmir) সরকারি হাসপাতাল। মানবতাই পরম ধর্ম তা আবারও প্রমাণ করল কাশ্মীরের এই হাসপাতাল।

রাজৌরির সরকারি হাসপাতালে ভর্তি পাক যুবক। তাঁকে বাঁচাতে ৫ বোতল এ নেগেটিভ রক্ত (blood) প্রয়োজন। পাক অনুপ্রবেশকারীর রক্তের জন্য একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে হাসপাতালের তরফে৷

সূত্রের খবর, গত ৯ এপ্রিল ভারত-পাক সীমান্ত পার করার সময় পুঞ্চের কাছে ধরা পরে মহম্মদ তারিক ও মহম্মদ শাখেল। সেনার গুলিতে জখম হয় তাঁরা। মহম্মদ তারিকের জন্যই রক্তের সন্ধান করা হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক ডা. মেহমুদ হুসেন বাজার জানিয়েছেন, চিকিৎসাধীন পাক নাগরিকের নাম মহম্মদ তারিক। তাঁর দুই পা ভেঙে গিয়েছে। শরীরে বুলেটের ক্ষতও রয়েছে। তাই তাঁর অস্ত্রোপচারের জন্য রক্ত প্রয়োজন। যদিও হাসপাতাল সূত্রের খবর, রোগীর অবস্থা স্থিতিশীল।

বাংলা ভাষাতেও হবে সেনা নিয়োগ পরীক্ষা! নববর্ষের দিনে বড় ঘোষণা শাহের মন্ত্রকের


```