Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

কার্তিক মহারাজ পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর পাহারায় চার জওয়ান

কার্তিক মহারাজ বলেন, ‘‘সন্ন্যাসী হিসাবে আমার নিরাপত্তাহীনতা কিংবা বাড়তি নিরাপত্তার কোনও লালসা নেই। কিন্তু আমার আশ্রমে দু’হাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। তাঁদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম। সেটা মঞ্জুর হয়েছে।"  

কার্তিক মহারাজ পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর পাহারায় চার জওয়ান

কার্তিক মহারাজ।

শেষ আপডেট: 9 June 2024 08:11

দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙার সন্ন্যাসী কার্তিক মহারাজের (স্বামী প্রদীপ্তানন্দ) নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চার জওয়ান।

ভোট মিটতেই তাঁর জন্য ব্যবস্থা করা হল বিশেষ নিরাপত্তার। ঘটনার সত্যতা স্বীকার করে কার্তিক মহারাজ বলেন, ‘‘সন্ন্যাসী হিসাবে আমার নিরাপত্তাহীনতা কিংবা বাড়তি নিরাপত্তার কোনও লালসা নেই। কিন্তু আমার আশ্রমে দু’হাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। তাঁদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম। সেটা মঞ্জুর হয়েছে।"

লোকসভা ভোটের মধ্যে গত ১৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের নামোল্লেখ করে বলেছিলেন, “আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম, কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না।  তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে।"

মমতা এও বলেন, "সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।" পাল্টা হিসেবে নির্বাচনী প্রচারে এসে কার্তিক মহারাজের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলন কার্তিক মহারাজ। আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে হামলা হতে পারে! আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে একটি হুমকি-চিঠিও তাঁর কাছে এসেছে বলে আদালতে জানিয়েছিলেন কার্তিক মহারাজ। ভোট মিটতেই এবার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হল। এখন থেকে মহারাজের নিরাপত্তায় থাকবেন চার জন জওয়ান।


```