
শেষ আপডেট: 26 June 2023 06:41
দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট মেয়েটা রাস্তায় খেলা করছিল একাই। আচমকাই তার ওপর ঝাঁপিয়ে পড়ল এক পাল পথ কুকুর। টেনে হিচড়ে নিয়ে গেল তাকে। শেষমেশ কুকুরের কামড়ে প্রাণ গেল সেই শিশুর। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে কর্ণাটকে। গোটা ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে একটি আট নয় বছরের ছোট মেয়ে হাঁটছে রাস্তা দিয়ে। আচমকাই তিন-চারটি কুকুর ছুটে এসে আক্রমণ করে তাকে। অতগুলি কুকুরের আক্রমণে টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় সেই মেয়েটি। এরপর সেই অবস্থাতেই তাকে টানতে টানতে কিছু দূর নিয়ে যায় সেই কুকুরের পাল। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় সেই শিশুকে। অবশেষে কুকুরের কামড়ে মারা যায় সেই নাবালিকা।
প্রসঙ্গত, এমন ঘটনা নতুন নয়। এর আগে কর্ণাটকেই এক নবজাতকের প্রাণ গেছিল পথকুকুরের আক্রমণে। তার আগে মার্চ মাসে নয়ডাতেও এক ঝুপড়ি অঞ্চলের কাছাকাছি দুই নাবালক ভাই বোনের মৃত্যু হয় হিংস্র কুকুরের কামড়ে। এছাড়া কেরলেও ১৯ জুন ঘটেছে প্রায় একই রকম একটি ঘটনা।
বারবার এমন ঘটনায় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনেরও। পথকুকুরদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে এমন ঘটনা চলতেই থাকবে, মনে করছেন নাগরিকদের একাংশ।
স্ত্রীকে কামড়ে দিয়েছিল যুবক, সেই নিয়ে ঠাট্টা! প্রতিবাদ করতেই খুন স্বামী