Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

কর্নাটক কি হাত ধরবে, নাকি ফুটবে পদ্ম, শুরু হল ভোট গণনা

দ্য ওয়াল ব্যুরো: গত ১০ মে ভোটগ্রহণ হয়েছিল। আজ শনিবার কর্নাটক বিধানসভার ফল ঘোষণা হবে (Karnataka Election result)। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। আগামী বছর লোকসভা ভোটের আগে দক্ষিণের এই রাজ্যটির ফলাফল কী হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

কর্নাটক কি হাত ধরবে, নাকি ফুটবে পদ্ম, শুরু হল ভোট গণনা

শেষ আপডেট: 13 May 2023 02:34

দ্য ওয়াল ব্যুরো: গত ১০ মে ভোটগ্রহণ হয়েছিল। আজ শনিবার কর্নাটক বিধানসভার ফল ঘোষণা হবে (Karnataka Election result)। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। আগামী বছর লোকসভা ভোটের আগে দক্ষিণের এই রাজ্যটির ফলাফল কী হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

কর্নাটকে মোট আসন ২২৪টি। ২০১৮ সালের ভোটের পর কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়েছিল জেডিএস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। কিন্তু তারপর অপারেশন লোটাসে সেই সরকার পড়ে যায়। ক্ষমতায় আসে বিজেপি। যদিও গেরুয়া শিবিরও খুব স্বস্তির মধ্যে দিয়ে যায়নি। প্রথমে ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালেও পড়ে তাঁকে সরিয়ে দেয় দীনদয়াল উপাধ্যায় মার্গ। মুখ্যমন্ত্রী করা হয় বাসবরাজ বোম্মাইকে।

অন্যদিকে এবার কংগ্রেসও আগ্রাসী হয়ে ঝাঁপিয়েছিল কর্নাটকে। নতুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নিজের রাজ্যও বটে। ফলে কর্নাটকের ফলাফল খাড়্গের প্রেস্টিজ ফাইট বলেও মনে করছেন অনেকে।

এবারের কর্নাটকের ভোটে নরেন্দ্র মোদী অন্তত ১৭টি জনসভা করেছেন। কার্যত বুঝিয়ে দিয়েছেন, তিনিই মুখ। রাজ্যের নেতাদের প্রতি মানুষের মোহভঙ্গ টের পেয়েই হয়তো এই পন্থা নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

ভোট শেষ হওয়ার পর হাতে গোনা কয়েকটি সংস্থা দেখিয়েছে এককভাবে সরকার গড়তে পারে কংগ্রেস। কয়েকটি সমীক্ষা বলেছে ক্ষমতা ধরে রাখবে বিজেপি। তবে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত—কর্নাটকে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে চলেছে। তেমন হলে কিং মেকার হয়ে উঠতে পারে দেবগৌড়া, কুমারস্বামীদের জেডিএস। তাঁরাও কী করবেন তা খোলসা করেননি। চিকিৎসার কারণে কুমারস্বামী সিঙ্গাপুরে রয়েছেন। শনিবার তাঁর বেঙ্গালুরু ফেরার কথা। এখন দেখার কী হয় কর্নাটকে।

Karnataka Exit Poll 2023: কর্নাটক ভোটের এক্সিট পোল, কে গড়বে সরকার


```