Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাকিস্তানের পুলিশ দফতরে তালিবান হানা, গুলির লড়াইয়ে মৃত ৭

দ্য ওয়াল ব্যুরো: একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি। অন্যদিকে সন্ত্রাসবাদ। কার্যত পঙ্গুদশার দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তানকে। শুক্রবার ফের একবার জঙ্গি হানার ঘটনা ঘটল পাকিস্তানে। এবার করাচির (Karachi Attack) পুলিশ কর্তার অফিসে ঢুকে পড়ে গুলি চালাল জ

পাকিস্তানের পুলিশ দফতরে তালিবান হানা, গুলির লড়াইয়ে মৃত ৭

শেষ আপডেট: 18 February 2023 01:52

দ্য ওয়াল ব্যুরো: একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি। অন্যদিকে সন্ত্রাসবাদ। কার্যত পঙ্গুদশার দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তানকে। শুক্রবার ফের একবার জঙ্গি হানার ঘটনা ঘটল পাকিস্তানে। এবার করাচির (Karachi Attack) পুলিশ কর্তার অফিসে ঢুকে পড়ে গুলি চালাল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গোলাগুলিতে মোট সাত জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০ জন।

মৃতদের মধ্যে রয়েছে পাঁচ জন জঙ্গি। দু’জন পুলিশকর্মীরও মৃত্যু হয়েছে। প্রশাসনের এ হেন উচ্চপর্যায়ের দফতরে জঙ্গিদের ঢুকে পড়া এবং গুলিবৃষ্টি কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে ইসলামাবাদের। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরেও।

করাচি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধে সওয়া সাতটা নাগাদ ৮-১০ জনের জঙ্গিদের একটি দল সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ে পুলিশ কর্তার দফতরে। ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি বুঝে পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশও।

জানা গিয়েছে, পুলিশকর্তার দফতরের সামনের দরজা দিয়ে পুলিশের পোশাক পরেই ঢোকে তিন জন জঙ্গি। পিছনের দরজা দিয়ে ঢোকে বাকিরা। বোমা বিস্ফোরণও ঘটানো হয় বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান।

ভর সন্ধ্যায় হোটেলে ঢুকে মালিককে গুলি দুষ্কৃতীদের! সিসিটিভিতে ধরা পরল হাড়হিম দৃশ্য


```