Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিপাকে গুজরাত! চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গেলেন কেন উইলিয়ামসন

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2023) শুরু হতে না হতেই বিরাট ধাক্কা খেল হার্দিক পান্ডিয়ার গুজরাত (Gujarat Titans)। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার। চেন্নাইয়ের বিরুদ

বিপাকে গুজরাত! চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গেলেন কেন উইলিয়ামসন

শেষ আপডেট: 2 April 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2023) শুরু হতে না হতেই বিরাট ধাক্কা খেল হার্দিক পান্ডিয়ার গুজরাত (Gujarat Titans)। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার।

IPL 2023

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার সময়ই চোট পান কেন উইলিয়ামসন (Kane Williamson)। রবিবার গুজরাত টাইটনসের পক্ষ থেকে আনুষ্ঠানিভাবে জানিয়ে দেওয়া হল যে, হাঁটুর চোটের কারণে বাদ গেলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক।

শুক্রবার গুজরাতের হয়ে লং অফে ফিল্ডিং করছিলেন কেন। সেই সময় ঋতুরাজ গায়কোয়াডের একটি ছয় বাঁচাতে গিয়েই বিপত্তি ঘটে। অনেক উঁচুতে লাফ দিয়ে সেই ছয় আটকাতে যান তিনি। তবে মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান। ছুটে আসেন দলের ফিজিওরা। প্রাথমিক চিকিৎসা শুরু হয় মাঠেতেই।

কিন্তু চোট এতটাই গুরুতর যে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না কেন। চোখে মুখে ফুটে উঠছিল যন্ত্রণার ছবি। পরে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ব্যাট করতে নামতে পারেননি তিনি। সেই সময়ই বোঝা গিয়েছিল এই চোটের কারণে আইপিএলে খেলার সম্ভাবনা কম কেনের।

জানা গেছে, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের এসিএল ইনজুরি হয়েছে। সারতে কয়েক সপ্তাহ লাগবে। শুধু আইপিএল নয়, এই চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তবে এবার তাঁকে কিনেছিল গুজরাত। দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাঁর ছিটকে যাওয়া নিঃসন্দেহ গুজরাতের কাছে বড় ধাক্কা।

প্রয়াত ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স', ৮৮ বছর বয়সে চলে গেলেন সেলিম দুরানি


```