Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাট থেকে তারাপীঠ- দিকে দিকে মাতৃ আরাধনা, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় মন্দির চত্বরে

এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তরা। কালীঘাট, তারাপীঠ, তারকেশ্বর, বেলুড় মঠে প্রতি বছরের মতোই এবারেও এই পুণ্য তিথিতে চেনা ছবি দেখা গেল।

কালীঘাট থেকে তারাপীঠ- দিকে দিকে মাতৃ আরাধনা, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় মন্দির চত্বরে

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 October 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: আজ কালীপুজো। শহর তথা রাজ্য- দিকে দিকে চলছে মাতৃ আরাধনা (Kali Puja 2025)। এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তরা। কালীঘাট, তারাপীঠ (Tarapeeth), তারকেশ্বর, কামারপুকুরে (Kamarpukur) প্রতি বছরের মতোই এবারেও এই পুণ্য তিথিতে চেনা ছবি দেখা গেল।

এদিন ভোর থেকেই তারাপীঠে (Tarapeeth) বহু মানুষ এসেছেন। সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ  হওয়ার আশা নিয়েই এসেছেন তাঁরা। বেলা যত গড়াচ্ছে, ভিড় আরও বাড়ছে।

কালীপুজোর (Kalipuja) ভোরবেলা  বিশেষ আচার মেনে দেবী শিলাব্রহ্মময়ীর পুজো করা হয়। সকালে স্নান করিয়ে দেবীকে রাজবেশে সাজানো হয়। পরানো হয় চুনরি, রাজবেশে, অলঙ্কারে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি ও নিত্যপুজো সম্পন্ন হয়। ভোরবেলা দেবীর উদ্দেশে নিবেদন করা হয় শীতল ভোগ। সেই ভোগে থাকে ছোলা, মুড়কি, মিষ্টি, ফল, সরবত এবং মিছরি ভেজানো জল।

দেবীকে রাজবেশে সাজানোর পর মন্দির চত্বরে ঢাকের তালে, মন্ত্রপাঠে আর আলোর ঝলকে ভরে ওঠে সকাল। ভক্তরা প্রত্যুষে উপস্থিত হয়ে মা-র দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করেন।

রবিবার মধ্যরাত থেকেই কালীঘাট, দক্ষিণেশ্বরে মন্দির চত্বরে ডালা হাতে লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা। দূরদূরান্ত থেকে এসেছেন অনেকেই।  কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে মন্দির চত্বর।

দক্ষিণেশ্বরে সকাল ৬টা থেকে শুরু হয়েছে পুজো। কোনওরকম দুর্ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি। মন্দির ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, করুণাময়ী কালীবাড়িতে শুরু হয়ে গেছে কুমারী পুজো। নিষ্ঠা মেনেই চলছে পুজো। 

নৈহাটির বড়মা ভক্তদের কাছে এক অন্যরকম আবেগ। এখানেও সাড়ম্বরে চলছে পুজোর প্রস্তুতি। শতবর্ষ পেরিয়ে এবার ১০২ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। কালীপুজোর রাতে বড়মাকে (Naihati Boro Ma) এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দির চত্বরে। এমনও বিশ্বাস আছে,  বড়মার কাছে কিছু চাইলে, তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। তাই শুধু নৈহাটি নয়, আশপাশের এলাকা এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই পুজোয় (Naihati Kali Puja) অংশ নিতে।

সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয়েছে এখানে, কালীপুজোর রাতে ঠিক ১২টায় শুরু হবে মূল পুজো। রাত ২টো ৩০ মিনিটে অঞ্জলি দেওয়া যাবে। এরপর শুরু হবে ভোগ ও প্রসাদ বিতরণ।


```