Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীপুজোর ভোগে ভুলেও এই দুই সবজি ব্যবহার করবেন না, হতে পারে সর্বনাশ

শাস্ত্র অনুযায়ী কালীপুজোর ভোগে দু'টি সবজি ব্যবহারে রয়েছে কঠোর নিষেধ। ভুলবশত ব্যবহার করলে হতে পারে অমঙ্গল, জানুন কোন দুটি সবজি বাদ রাখবেন ভোগের থালা থেকে।

কালীপুজোর ভোগে ভুলেও এই দুই সবজি ব্যবহার করবেন না, হতে পারে সর্বনাশ

ছবি সংগৃহীত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 October 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর ঢাকে কাঠি পড়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, বাড়িতেও কেউ কেউ করছেন মা কালীর আরাধনা। পুজো মানেই খাওয়া-দাওয়া, আর ভোগ তারই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু জানেন কি, কালীপুজোর ভোগের ক্ষেত্রে মানতে হয় কড়া বিধিনিষেধ? শাস্ত্র মতে, এমন দু’টো সবজি আছে যা ভোগে দেওয়া একেবারেই উচিত নয়। ভুল করেও ব্যবহার করলে নাকি হতে পারে অমঙ্গল!

সাধারণত পুজোর ভোগ বলতে আমরা বুঝি খিচুড়ি, লুচি, পায়েস, লাবড়া, আলুরদম, তিন বা পাঁচরকম ভাজা, সুজি, আর কারও কারও বাড়িতে মাছও দেওয়া হয়। কিন্তু শাস্ত্রবিদদের মতে, কালীপুজোর ভোগে আলু ও টমেটো ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। তাঁদের ব্যাখ্যা, আলু দেশজ সবজি নয় অর্থাৎ এটি ভারতে স্বাভাবিকভাবে জন্মায়নি, বাইরের দেশ থেকে এসেছে। তাই দেবীর ভোগে এর ব্যবহার ঠিক নয়। পরিবর্তে ব্যবহার করা যেতে পারে রাঙা আলু।

ঠিক একইভাবে টমেটোকেও ভোগে ব্যবহার করা অনুচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একসময় আমাদের ঠাকুমারা টমেটোকে 'বিলাতি বেগুন' বলে ডাকতেন। কারণ এটিও বিদেশি সবজি, দেশজ নয়। তাই দেবী কালীর ভোগে টমেটো দেওয়া উচিত নয়।

এদিকে, পঞ্জিকা অনুযায়ী এবার কালীপুজো পড়েছে আগামিকাল অর্থাৎ সোমবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুপুর ৩টা ৪৬ মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা। রাত ১০টা ৫৮ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিটের মধ্যে করতে হবে শ্যামা পুজো। অমাবস্যা শেষ হবে পরদিন সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অমাবস্যা শুরু সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে, শেষ মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটে।

তবে শুধু ভোগ নয়, কালীপুজোর দিন আরও কিছু নিয়ম মানা জরুরি—

  • ভোরবেলা উঠে বাড়ি পরিষ্কার করুন
  • স্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন, সাদা পোশাক না পরে লাল বা কমলা রঙের পোশাক পরাই শ্রেয়
  • অনেকেই এদিন উপোস করেন। তবে শারীরিক অসুবিধা থাকলে ফল বা মিষ্টি খেতে পারেন
  • সন্ধ্যার সময় বাড়ি অন্ধকার রাখবেন না, আলো জ্বালান
  • এদিন শিশু বা বয়স্কদের খাবার বা পোশাক দান করলে শুভ ফল মেলে।

সব মিলিয়ে বলা যায়, কালীপুজোর দিন ভক্তি যেমন প্রয়োজন, তেমনই দরকার শাস্ত্র মেনে চলার। কারণ, দেবীর আরাধনায় সামান্য ভুলও হয়ে উঠতে পারে অমঙ্গলজনক। তাই ভোগের থালায় আলু বা টমেটো নয়—রাঙা আলু, ভাজা আর ভক্তি দিয়েই পূর্ণ হোক মা কালীর উপাসনা।


```