Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আলোর উৎসবে হিমেল পরশ, রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও! 

কালীপুজোর আনন্দ কি মাটি করবে বৃষ্টি?

আলোর উৎসবে হিমেল পরশ, রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও! 

শেষ আপডেট: 12 November 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবে মেতেছে গোটা রাজ্য। সন্ধ্যা হতেই চারপাশ ভরে ওঠে নানা রঙে। বিভিন্ন বাজির শব্দে ও গন্ধে ম ম করে আকাশ বাতাস। কালীপুজোর সেই আনন্দ কি মাটি করবে বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কথা। সেটাই ঘুর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে স্থলভাগের দিকে। তার জেরে পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে। কিন্তু আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও তা কালীপুজোর আনন্দকে নষ্ট করবে না।

রবিবার কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। রাতের দিকে তাপমাত্রার পারদ নামবে নীচের দিকে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন বিকেলের পর দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বর্ষণ হতে পারে। তাতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে। দার্জিলিঙে ইতিমধ্যেই সর্বনিম্ন পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে।


```