Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR তালিকায় নাম নেই, শুনানিতে ডাক পড়ল ১৬ বছরের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের

সাংসদের সাফ কথা, তিনি এই বুথেই ভোট দিয়ে আসছেন বরাবর, তার ছেলেরাও সুপ্রতিষ্ঠিত ডাক্তার, তার পরেও এরকম নির্দেশ কেন বা এসআইআরের খসড়া তালিকায় নাম এল না কেন?

SIR তালিকায় নাম নেই, শুনানিতে ডাক পড়ল ১৬ বছরের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 December 2025 11:01

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় নাম নেই (kakali ghosh dastidar family name missing in sir list)। অগত্যা শুনানিতে ডাকা হল বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (TMC MP kakali ghosh dastidar) পরিবারের চার সদস্যকে। নোটিস পাঠানো হয়েছে তাঁর দুই ছেলেকে। পাশাপাশি ডাক পড়েছে সাংসদের ৯০ বছরের বৃদ্ধা মাকে, এমনকি বোনকেও (Kakoli Ghosh Dastidar family SIR hearing)। এই ঘটনায় সরব হয়েছেন সাংসদ নিজে। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

সাংসদের সাফ কথা, তিনি এই বুথেই ভোট দিয়ে আসছেন বরাবর, তার ছেলেরাও সুপ্রতিষ্ঠিত ডাক্তার, তার পরেও এরকম নির্দেশ কেন বা এসআইআরের খসড়া তালিকায় নাম এল না কেন?

সূত্রের খবর, শুনানির জন্য কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ওই সদস্যদের বিডিও অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় নাম নেই কেন, এবং তাঁদের শুনানিতে ডাকা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও ব্যাখ্যা মেলেনি।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তাড়াহুড়ো নিয়ে আপত্তি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। দু’বছরের কাজ কীভাবে মাত্র দু’মাসে শেষ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশের পর একের পর এক অসঙ্গতির অভিযোগও সামনে এসেছে। ডানকুনির এক তৃণমূল কাউন্সিলরের নামের পাশে ‘মৃত’ লেখা থাকার ঘটনাও ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে।

২০০৯ সাল থেকে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রশ্ন, যদি একজন সাংসদের পরিবারের সদস্যদের এভাবে শুনানিতে ডেকে পাঠানো হয়, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কী পরিস্থিতি হতে পারে? তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই গুরুতর সংশয় তৈরি হচ্ছে।

১৯ বছর ধরে লোকসভার একজন সাংসদ এবং তাঁর পরিবারের চার জন সদস্যের নাম কীভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়ল, এই প্রশ্নের উত্তর এখনও অধরা।


```