Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বেঞ্চের স্থগিতাদেশ উড়িয়ে মেডিকেলের তদন্তে সিবিআইকেই বহাল রাখলেন বিচারপতি, ব্যাখ্যাও দিলেন

সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিজের নির্দেশ বহাল রাখার পাশাপাশি সিবিআইকে তদন্তের ডেডলাইনও বেঁধে দিলেন।

বেঞ্চের স্থগিতাদেশ উড়িয়ে মেডিকেলের তদন্তে সিবিআইকেই বহাল রাখলেন বিচারপতি, ব্যাখ্যাও দিলেন

শেষ আপডেট: 25 January 2024 17:51

দ্য ওয়াল ব্যুরো: মেডিকেলের ভর্তি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিচারপতি বনাম বিচারপতির নজিরবিহীন মন্তব্যের সাক্ষী থেকেছে কলকাতা হাইকোর্ট। দিনের শেষে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিজের নির্দেশ বহাল রাখার পাশাপাশি সিবিআইকে তদন্তের ডেডলাইনও বেঁধে দিলেন।

এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। আগামী দু’মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত শেষ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে কেন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ মানা হবে না, এজলাসে পর্যবেক্ষণে সেকথাও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 আদালতে সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, "সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি ছাড়া ডিভিশন বেঞ্চ কী ভাবে স্থগিতাদেশের নির্দেশ দিল? তাও উপযুক্ত আবেদন ছাড়াই!"  

অতীতে কলকাতা হাইকোর্টে এই ধরনের কোনও ঘটনার নজির রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। এরপরই নিজের নির্দেশ বহাল রাখার পাশাপাশি বিচারপতি আরও বলেন, তাঁর এই নির্দেশের কপি কলকাতা হাইকোর্ট এবং দেশের প্রধান বিচারপতির কাছেও পাঠানো হবে।

যা দেখে আইনজীবীদের একাংশের অনুমান, এদিন সকালে এজলাসে বসে শুরু হওয়া বিচারপতি বনাম বিচারপতির 'মতান্তর' এখানেই শেষ হচ্ছে না।

ঘটনার সূত্রপাত, বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তি দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি ছাড়াই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়।

যা নিয়ে এদিন এজলাসে বসেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন তিনি। 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বিচারপতি সেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাঁকে বিরক্ত করা যাবে না। তারপর বলেছিলেন, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। একই সঙ্গে বিচারপতি সেন চেয়েছিলেন প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। 

গোটা বিষয় সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও জানান, বিচারপতি সিনহা গোটা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। খোদ বিচারপতি সিনহার থেকে এটা তিনি জানতে পেরেছেন বলে জানান।


```