Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

এজলাসে 'ভগবান'কে ডাকলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! 'সরকারি স্কুলে পড়াশোনা ঠিক ভাবে হচ্ছে না'

এজলাসের বিষয়ে তো বটেই রাজ্যে ঘটে চলা ঘটনাপ্রবাহ নিয়েও নিজের পর্যবেক্ষণ জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এজলাসে 'ভগবান'কে ডাকলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! 'সরকারি স্কুলে পড়াশোনা ঠিক ভাবে হচ্ছে না'

শেষ আপডেট: 8 January 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: এজলাসের বিষয়ে তো বটেই রাজ্যে ঘটে চলা ঘটনাপ্রবাহ নিয়েও নিজের পর্যবেক্ষণ জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে রক্ত ঝরেছিল ইডি আধিকারিকদের।

এজলাসে বসেই এ ব্যাপারে কড়া পর্যবেক্ষণ জানিয়েছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন, “রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?” এমনকী আহত ইডি অফিসারদের দেখতে সন্ধেয় হাসপাতালেও পৌঁছেছিলেন তিনি।

এবার একটি মামলার শুনানি প্রসঙ্গে ভগবানকেও টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায। 

সরকারি স্কুলে পঠনপাঠনের মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার একটি মামলার শুনানিতে এদিন বিচারপতি বলেন, “সরকারি স্কুলে পড়াশোনা ঠিক ভাবে হচ্ছে না। ছিঃ...! আগে ‘জিন্দাবাদ’, ‘জিন্দাবাদ’ করত, এখন অন্য কিছু করে।”

 আদালত সূত্রের খবর, এই সময় সরকারি আইনজীবী কিছু একটা বলার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে থামিয়ে দিয়ে বিচারপতির আরও মন্তব্য, "ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না।” বিচারপতি আরও বলেন, "আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না।"

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে স্কুল থেকে অবসর নেন প্রাথমিক স্কুলের শিক্ষক কানাই চট্টোপাধ্যায়। অভিযোগ, অবসরকালীন সুযোগসুবিধা থেকে তাঁকে বঞ্চিত করেছে স্কুল। এরই প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অবসরপ্রাপ্ত মাস্টারমশাই। ওই মামলার শুনানিতে রাজ্যের স্কুলের পঠনপাঠন সম্পর্কে কড়া পর্যবেক্ষণ জানাতে গিয়ে ভগবানকে টেনে আনেন বিচারপতি। 


```